ঈদযাত্রার ষষ্ঠ দিনে ট্রেনে বিশৃঙ্খলা, ছাদে বাড়ি ফিরছে মানুষ

Bortoman Protidin

১ দিন আগে রবিবার, এপ্রিল ৫, ২০২৬


#

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কয়েকদিন ধরে মানুষ ঘরে ফিরছেন। যাত্রাপথে  মানুষের ঢল নেমেছে। পরিবার ও স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নাড়ির টানেই মানুষ বাড়ি ছুটছেন। এ অবস্থায় রেলপথে ঈদযাত্রার সেই চিরচেনা চিত্র দেখা যাচ্ছে প্রতিদিন। ঈদ সামনে রেখে এই শেষ সময়ে প্লাটফর্মে ট্রেন থামতেই হুমড়ি খেয়ে পড়ছেন যাত্রীরা। সোমবার ট্রেনে ঈদযাত্রার ষষ্ঠ দিনে বিশৃঙ্খলা রেলওয়ে স্টেশনগুলোতে। ঝুঁকিপূর্ণ জেনেও এদিন উৎসাহে ট্রেনের ছাদে উঠতে দেখা যায় অনেককেই। রেল কর্তৃপক্ষের শত নিষেধাজ্ঞার পরও নিচে আসন না পেয়ে ছাদে চড়েই বাড়ির পথে রওনা দেন অনেকে।

এবার ঈদে ছাদে ও টিকিট ছাড়া ভ্রমণে কড়াকড়ি আরোপ করে টানা পাঁচদিন পর্যন্ত সফল ছিল রেলওয়ে এবং নিরাপত্তা বাহিনীগুলো। কিন্তু ঈদযাত্রার ষষ্ঠ দিনের বিকেলে শৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ হয় তারা। সোমবার(৮ এপ্রিল) রাতে অতিরিক্ত যাত্রী চাপের কারণে কমলাপুর রেলস্টেশনে কড়াকড়ি ধরে রাখা সম্ভব হয়নি। বিশেষ করে পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর বগিতে তিল ধারণের ক্ষমতা না থাকায় যাত্রীদের ছাদে উঠতে দেখা যায়। যদিও আগে থেকেই স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার গণমাধ্যমকে বলে আসছিলেন, এবার ছাদে উঠার কোনো সুযোগ নেই।

একই কথা বলেছিলেন ঢাকা রেলওয়ে বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা শাহ আলম। তবে আশঙ্কা ছিল সোমবার যখন যাত্রীর চাপ লাগামহীন হয়ে যাবে তখন রেলের এই কড়াকড়িতেও কোনো কাজ হবে না। স্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ার গণমাধ্যমকে বলেছেন, শেষ সময় শৃঙ্খলা বজায় রাখা সম্ভব হয়নি। গার্মেন্টস ছুটি হওয়াতে যাত্রীর চাপ অনেক বেশি ছিল। আমরা যতদূর পেরেছি চেষ্টা করেছি।

 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

ঢাবির সকল ইউনিটের ভর্তি পরীক্ষার ফল আগামীকাল

#

রাষ্ট্রপতির সঙ্গে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদলের সাক্ষাৎ

#

বাংলাদেশের মাটিতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ

#

ঠাকুরগাঁওয়ে প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি হচ্ছে বাড়ি

#

অস্ত্রধারীর ভিডিও ভাইরাল,যুবক আটক

#

বন্যা পরবর্তী পুনর্বাসনে সুইজারল্যান্ডের সহযোগিতা চাইলেন কৃষি উপদেষ্টা

#

আধুনিক অর্থনীতির ভিত্তি তৈরিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা ব্যাপক অবদান রাখছেন : প্রধান উপদেষ্টা

#

জুলাই সনদের সম্মত অংশের সবই বিএনপি ধারণ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

#

নৈশ প্রহরীকে হত্যা করে লুট করা ৬০ ভরি স্বর্ণ উদ্ধার করেছে করেছে পুলিশ, গ্রেপ্তার ৭

#

হাদি থাকবে প্রতিটি বাংলাদেশির হৃদয়ে: প্রধান উপদেষ্টা

Link copied