ঈদে কারাবন্দিদের জন্য থাকবে বিশেষ খাবার

Bortoman Protidin

২৯ দিন আগে শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬


#

নারায়ণগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ খাবার দেওয়া হবে বিভিন্ন মামলায় ও সাজায় জেলা কারাগারে বন্দিদের ।

আজ সোমবার (৮ এপ্রিল) বাংলানিউজকে এ তথ্য জানান জেলা কারাগারের জেল সুপার মোকাম্মেল হোসেন।

তিনি জানিয়েছেন, ঈদের দিন সকালে বন্দিদের নিয়ে ভেতরের মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। ঈদ উপলক্ষে বন্দি প্রতি দেড়শ টাকা অতিরিক্ত বরাদ্দ থাকছে। এবার জেলা কারাগারে কোনো বিশেষ রাজনৈতিক বন্দি নেই, যারা আছেন বিভিন্ন মামলায় ও সাজাপ্রাপ্ত। আজকের হিসেবে বন্দি আছেন ১ হাজার ৪৭২ জন। তবে ঈদের আগেই জামিনে আরও ২০০ থেকে ৩০০ বন্দি বের হবেন। ফলে ঈদে ১২০০ এর মতো বন্দি থাকবেন।

মোকাম্মেল হোসেন জানিয়েছেন, ঈদের দিন বিশেষ খাবারের আয়োজন করা হবে বন্দিদের জন্য। সকালে পায়েস মুড়ি, দুপুরে পোলাও, গরুর মাংস, কোমল পানীয়, সালাদ এবং রাতে ভাত, মাছ, সবজি, ডাল দেওয়া হবে। ঈদের পরদিন বন্দিদের বাড়ি থেকে রান্না করা খাবার দেওয়া হবে তাদের। 

তবে প্রতিবছর ঈদ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলার আয়োজন থাকলেও এবার এ ধরনের কোনো আয়োজনের সিদ্ধান্ত এখন পর্যন্ত হয়নি বলে জানিয়েছেন তিনি।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

দুর্নীতিগ্রস্ত সিস্টেমগুলোর জন্য মানুষের দেয়ালে পিঠ লেগে গিয়েছিল: সারজিস আলম

#

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা প্রথমবারের মতো আগামী ১৩ জুলাই

#

মানুষকে স্বস্তি দেয়াই বর্তমান সরকারের মূল লক্ষ্য: জোনায়েদ সাকি

#

অতীতে রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাজেট বরাদ্দে অসম বণ্টন ঘটত: উপদেষ্টা আসিফ মাহমুদ

#

সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত

#

ক্ষমতায় এলে ইমাম ও মুয়াজ্জিনদের জন্য ‘বিশেষ ভাতা’র ঘোষণা বিএনপির

#

মাদকবিরোধী অভিযানে ৩২ জনকে গ্রেপ্তার

#

নেপালকে হারিয়ে ফাইনালের পথে এগিয়ে গেল বাংলাদেশের মেয়েরা

#

প্রধান উপদেষ্টার সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ

#

নির্বাচনী দায়িত্বে সততা ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সর্বশেষ

Link copied