এবার রিটার্ন জমা ৩৬ লাখ ৬২ হাজার, ৫ হাজার ৯০১ কোটি আয়কর

Bortoman Protidin

২৯ দিন আগে বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬


#

২০২২-২৩ অর্থবছরের হিসাব অনুযায়ী দেশে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বারধারীর (টিআইএন) সংখ্যা ৯৯ লাখ ৬৯ হাজার। গত ৩১ জানুয়ারি পর্যন্ত এর মধ্যে আয়কর রিটার্ন জমা পড়েছে ৩৬ লাখ ৬২ হাজার ৮১টি।

বিপরীতে আয়কর জমা পড়েছে ৫ হাজার ৯০১ কোটি ৬৫ লাখ টাকা।

২০২১-২২ অর্থবছরে রিটার্ন দাখিল হয়েছিল ৩০ লাখ ২৮ হাজার ৬৬১টি। বিপরীতে আয়কর আদায় হয়েছিল ৪ হাজার ৮৯৮ কোটি টাকা। এ হিসাবে আগের অর্থবছরের চেয়ে এই (২০২২-২৩) অর্থবছরে আয়কর রিটার্ন বেড়েছে প্রায় ২১ শতাংশ।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।

সূত্রের তথ্য অনুসারে, আয়কর রিটার্ন আগের বছরের চেয়ে বাড়লেও টিআইএনধারীর বড় অংশ রিটার্ন জমা দেয়নি। আয়কর রিটার্ন না দেওয়ার সংখ্যা ৬৩ লাখ ৬ হাজার ৯১৯। অর্থাৎ দুই-তৃতীয়াংশ টিআইএনধারী আয়কর রিটার্ন জমা দেয়নি।

আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন ছিল ৩১ জানুয়ারি। এর আগে দুইবার তারিখ পেছানো হয়। এখনো আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে, তবে জরিমানাসহ। সে হিসাবে আরও আয়কর রিটার্ন জমা পড়বে বলে মনে করছেন এনবিআর সংশ্লিষ্টরা

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর সংলগ্ন আকাশসীমায় ড্রোন না ওড়ানোর নির্দেশনা

#

আমীরে জামায়াতের সঙ্গে বৃটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

#

একটি রাজনৈতিক দল যেকোনোভাবে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে: সালাহউদ্দিন আহমদ

#

দেশের সব ব্যাংকে সব ধরনের লেনদেন বন্ধ থাকবে আজ

#

কুমিল্লায় ৪৬৯ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী প্রদান

#

রাজনৈতিক দল গঠনের কোনো অভিপ্রায় নেই : উপদেষ্টা আসিফ মাহমুদ

#

একুশে পদক নিয়ে রিকশায় করে ফিরল ‘ওয়ারফেজ’

#

ন্যায়সংগত জলবায়ু অর্থায়নের জন্য উন্নত দেশগুলোর প্রতি আহ্বান পরিবেশ উপদেষ্টার

#

সুষ্ঠু নির্বাচনের সব প্রস্তুতি পুলিশের আছে: আইজিপি

#

বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা এখন খালেদা জিয়ার নেই: মির্জা ফখরুল

সর্বশেষ

Link copied