কুমিল্লায় বেতন-ভাতার দাবিতে মহাসড়ক অবরোধ

Bortoman Protidin

১ দিন আগে শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬


#

বর্তমান প্রতিদিন ডেস্ক:

ডেনিম প্রসেসিং প্ল্যান্ট পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতন-ভাতার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। মহাসড়কের কুমিল্লার চান্দিনার বেলাশহর এলাকায় শ্রমিকরা এ অবরোধ করেন।

মঙ্গলবার (২ জানুয়ারি ২০২৪ইং) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মহাসড়কটি অবরোধ করে রাখেন তারা। অবরোধের সময় মহাসড়কের কয়েক কিলোমিটারজুড়ে যানজট সৃষ্টি হয়।  

ডেনিম প্রসেসিং প্ল্যান্টের শ্রমিক শাহাদাত হোসেন জানান, কারখানা কর্তৃপক্ষ আমাদের বেতন দিচ্ছে না। গত তিন মাস ধরে তারা আমাদের কথাও শুনছে না। তাই বাধ্য হয়ে মহাসড়কে নেমেছি।

ডেনিম প্রসেসিং প্ল্যান্টের জরুরি নম্বরে যোগাযোগ করা হলে এ বিষয়ে বক্তব্য দিতে কেউ রাজি হননি।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সানজুর মোর্শেদ জানিয়েছেন, গার্মেন্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পরে কর্তৃপক্ষের দাবি পূরণের আশ্বাসে মহাসড়ক ছেড়ে গেছেন শ্রমিকরা। বর্তমানে যানজট নেই। তবে সামান্য ধীরগতি আছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

চাঁদপুরে মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান, জেলে গ্রেফতার ও জাল জব্দ

#

“এই কষ্ট আর কারও জীবনে না আসুক”—নিহত স্বেচ্ছাসেবক দল নেতার স্ত্রীর হৃদয়বিদারক বার্তা

#

স্পিকার-ডেপুটি স্পিকার বাছাইয়ে প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিল সরকারি দল

#

কুড়িগ্রামে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

#

ববিতার হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

#

শনিবার ব্যাংক খোলা রাখতে ইসির চিঠি

#

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে নিরাপত্তায় নিয়োজিত সেনাবাহিনী

#

২৯ নভেম্বর মক ভোটের আয়োজন করা হবে জানালেন ইসি সচিব

#

সিলেটে পাঁচ লাখ মানুষ পানিবন্দি

#

পুলিশ চাকুরিতে ‘তদবির-সুপারিশ কোনভাবেই গ্রহণযোগ্য নয়’

Link copied