কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা প্রথমবারের মতো আগামী ১৩ জুলাই

Bortoman Protidin

৯ দিন আগে শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬


#

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে। কৃষি গুচ্ছের আওতায় প্রথমবারের মতো আগামী ১৩ জুলাই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. একেএম জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

উপাচার্য বলেন, ‌‘এ বছর কৃষি গুচ্ছে লিডিং ইউনিভার্সিটি হিসেবে ভর্তি কার্যক্রম পরিচালনা করছে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস ইউনিভার্সিটি। এর আওতায় দেশের ৯ বিশ্ববিদ্যালয় মিলে কৃষি গুচ্ছে চলতি শিক্ষাবর্ষে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়েও শিক্ষার্থী ভর্তি করা হবে। এ বছর এগ্রিকালচার ও ফিশারিজ অনুষদে ৪০ জন করে মোট ৮০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।’

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ চলবে ২২ এপ্রিল থেকে ৩০ মে পর্যন্ত। আগামী ১৩ জুলাই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। খুব শিগগিরই ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

ভিসি প্রফেসর ড. একেএম জাকির হোসেন বলেন, ‘শিক্ষার্থী ভর্তির পর আমরা পাঠকার্যক্রম শুরু করবো। কুড়িগ্রাম শহরের টেক্সটাইল মিলস সংলগ্ন রেলক্রসিংয়ের কাছে বিশ্ববিদ্যালয়ের জন্য অস্থায়ী ভবন ভাড়া করা হয়েছে। সেখানেই একাডেমিক কার্যক্রম শুরু করা হবে।’

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় হবে জানিয়ে ভিসি বলেন, ‘নদ-নদী ও চরাঞ্চল অধ্যুষিত কুড়িগ্রাম জেলায় ১৬টি প্রবাহমান নদী থাকলে সেগুলোতে মাছের অভাব রয়েছে। নদীগুলোকে ফিশারিজ হাব করা য়ায় কিনা সেটা আমরা কোর্স কনটেন্টে রেখেছি। কৃষির জন্য বিশ্ববিদ্যালয়ে চর কৃষি উন্নয়ন ইনস্টিটিউট করা হবে। চরে উৎপাদন উপযোগী নতুন নতুন ভ্যারাইটি, হাই ভ্যালু ক্রপ উদ্ভাবনে উদ্যোগ নেওয়া হবে। গবেষণা, উদ্ভাবনসহ বিশ্ববিদ্যালয়ের যা কাজ তার সবকিছুই বিশ্ববিদ্যালয়ে থাকছে।’

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

প্রধান উপদেষ্টাকে কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান

#

প্রধান উপদেষ্টার কাছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি

#

প্রাথমিকের শিক্ষক প্রার্থীদের জন্য জরুরি নির্দেশনা

#

পুলিশ রিপোর্টের ৯০ দিনের মধ্যেই হাদির হত্যার বিচার সম্পন্ন হবে: আইন উপদেষ্টা

#

মাছচাষি হত্যায় ঝিনাইদহে ৫ জনের যাবজ্জীবন

#

বিমানবন্দর থেকে ঢাবির কেন্দ্রীয় মসজিদে পৌঁছাবে হাদির লাশ

#

মানুষকে স্বস্তি দেয়াই বর্তমান সরকারের মূল লক্ষ্য: জোনায়েদ সাকি

#

নারীদের কর্মদক্ষতাকে উৎপাদনমুখী করতে কাজ করছে অন্তর্বর্তী সরকার : প্রধান উপদেষ্টা

#

বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

#

ট্রাকচাপায় দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু

সর্বশেষ

Link copied