জামায়াত আমিরের সঙ্গে জাপানি নির্বাচন পর্যবেক্ষণ প্রতিনিধি দলের সাক্ষাৎ

Bortoman Protidin

২০ দিন আগে শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬


#

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে জাপানি নির্বাচন পর্যবেক্ষক মিশনের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছে। উচ্চপর্যায়ের এই প্রতিনিধিদলের নেতৃত্বে দেন বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত ও জাপানি নির্বাচন পর্যবেক্ষক মিশনপ্রধান মাসাতো ওয়াতানাবে।

আজ বুধবার ( ১১ ফেব্রুয়ারি ) বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এই মিশনের মূল লক্ষ্য হলো বাংলাদেশের সাধারণ নির্বাচন সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠিত হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করা এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে সহযোগিতা করা।

বৈঠকে আশা প্রকাশ করা হয়, জাপানি নির্বাচন পর্যবেক্ষণ মিশনের এই উদ্যোগ বাংলাদেশের গণতন্ত্রকে আরও সুসংহত করবে এবং বাংলাদেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে। ভবিষ্যতে উভয় দেশের উন্নয়ন, অগ্রগতি ও পারস্পরিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন মাসুদ ও জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

নতুন কুঁড়ির শিশুশিল্পীরা সাংস্কৃতিক অঙ্গনে খ্যাতি অর্জন করবে: তথ্য উপদেষ্টা

#

শিক্ষাপ্রতিষ্ঠান-ভিত্তিক ভোটকেন্দ্রের অবকাঠামোগত তথ্য চেয়েছে ইসি

#

আমাকে রংপুরের উপদেষ্টা হিসেবে বিবেচনা করুন: প্রধান উপদেষ্টা ড. ইউনূস

#

এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচি

#

আত্মসাৎকারীদের স্থানীয় সম্পদ অধিগ্রহণে কাজ শুরু : প্রধান উপদেষ্টার কার্যালয়

#

কুমিল্লায় নাশকতার মামলায় খালেদা জিয়াকে অব্যাহতি

#

শিগগিরই ‘আয়নাঘর’ পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা

#

গ্রামের মাঠ থেকে গ্রেনেড উদ্ধার

#

হজযাত্রী নিবন্ধনের সময় আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত

#

আগামী জানুয়ারি মাসে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সর্বশেষ

Link copied