তারেক রহমানের সরকার প্রতিশ্রুতি পালন করে

Bortoman Protidin

১০ দিন আগে শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬


#

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার জনগণকে যে প্রতিশ্রুতি দেয়, তা অক্ষরে অক্ষরে পালন করে।

তিনি বলেন, ‘কিছু নেতা আমাদেরকে বেহেশতে নেওয়ার টিকিট দিতে চাইলেও, তারা তো বেহেশতে নিতে পারেন না। ইনশাআল্লাহ আমরা আমাদের কাজ দিয়েই বেহেশতে যাব।’

আজ সোমবার (২৩ মার্চ) সদর উপজেলার রায়পুর ইউনিয়নের ভাউলারহাটে নেহা নদীর খাল খনন কর্মসূচির উদ্বোধনকালে মির্জা ফখরুল এ কথা বলেন।

এ সময় এলজিআরডি মন্ত্রী বলেন, যে খাল কাটার মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ দেশে সবুজ বিপ্লবের সূচনা করেছিলেন, আজ তাঁর ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান খাল কাটা কর্মসূচি শুরু করে সেই ধারাবাহিকতাকেই রক্ষা করছেন।

তিনি আরও বলেন, বিএনপি কৃষকদের সমস্যাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়, আর সে কারণেই জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির পর, বেগম খালেদা জিয়া ৫ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করেন ও ২৫ বিঘা কৃষি জমির খাজনা মাফসহ কৃষক কল্যাণে বিস্তৃত কর্মসূচি নিয়েছিলেন।

এলজিআরডি মন্ত্রী বলেন, আজ তারেক জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার অল্প সময়ের মধ্যেই জনগণের কাছে দেওয়া তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে।

তিনি আরও বলেন, ইতোমধ্যেই ফ্যামিলি কার্ড বিতরণ করা শুরু হয়েছে এবং ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। এখন খাল কাটার মাধ্যমে কৃষকদের পানি সমস্যার প্রাকৃতিক সমাধান শুরু করা হচ্ছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রশাসনের উদ্দেশ্যে বলেন, ‘দয়া করে আল্লাহর ওয়াস্তে, এই কর্মসূচি বাস্তবায়নে কোনো দুর্নীতির আশ্রয় নেবেন না।’

ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ড আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ও ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানাসহ জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

দুই বিএনপি নেতাকে কুপিয়ে আহত করার মামলায় জামায়াতের এক নেতা আটক

#

ভোট ঠেকাতে এলে প্রতিহত করা সাংবিধানিক দায়িত্ব: ডিএমপি কমিশনার

#

পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

#

নির্বাচন হবে অবাধ ও উৎসবমুখর, প্রস্তুত থাকতে বিজিবিকে নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

#

যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে প্রস্তুত বাংলাদেশ - প্রধান উপদেষ্টা

#

কুমিল্লা বিভাগ বাস্তবায়নসহ যে সব বিষয় অগ্রাধিকার পেল দ্বীন মোহাম্মদের নির্বাচনে ইশতেহারে

#

বৃষ্টির মধ্যেই ভাষা শহীদদের প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের শ্রদ্ধা নিবেদন

#

শব্দদূষণ নিয়ন্ত্রণে অকারণে হর্ন বাজানো বন্ধ করতে হবে : পরিবেশ উপদেষ্টা

#

ব্যবসায়ীকে হত্যার দায়ে ৪জন কে মৃ-ত্যু’দণ্ড এবং ১জনকে যাবজ্জীবন দিয়েছেন আদালত

#

শিক্ষার্থীদের নতুন বিশ্ব গড়ার স্বপ্ন দেখার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা

সর্বশেষ

Link copied