তিতাসে যুবককে নির্যাতন করে পায়ের রগকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা

Bortoman Protidin

২৭ দিন আগে শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬


#
নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার তিতাস উপজেলায় এক যুবককে নির্যাতন করে পায়ের রগকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। 
ঘটনাটি ঘটেছে বুধবার রাতে উপজেলার শোলাকান্দি গ্রামে। নিহত যুবক উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নারান্দিয়া চকের বাড়ির মৃত মরম আলীর ছেলে মো. মাসুম(২৮)।
নিহতের মা মাসুদা বেগম জানান দুপুর ২ টায় খানা খেয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়, আসর নামাজের পর ফোন দিয়ে বিকাশে ৫০,০০০(পঞ্চাশ হাজার টাকা) নেয়। 
সন্ধ্যা হয়ে গেলে আমার মেয়ে ফোন দিয়ে বাড়িতে আসতে বললে ওই প্রান্ত থেকে বলে আপনার ভাই কালকে আসবে। তখন আমি কান্না করতে থাকি।রাত আনুমানিক আটটায় খবর পাই আমার ছেলে গৌরীপুর হাসপাতালে। গিয়ে দেখি আমার ছেলের সারা শরীরে নির্যাতনের দাগ এবং পায়ের রগ কাটা।দ্রুত ঢাকা নেওয়ার পথে মেঘনা এলাকায় পৌছলে আমার মাসুম মারা যায়। এই কথা বলে মাসুমের বৃদ্ধা মা কান্নায় ভেঙে পরেন এবং বলতে থাকেন ছেলে হত্যার সুষ্ঠ বিচার চান।
এলাকাবাসী সুত্রে জানা যায় মাসুম মাদক ব্যবসার সাথে জরিত ছিল,তাদের ধারণা মাদকের টাকা পয়সা নিয়ে এই হত্যার ঘটনা ঘটতে পারে।
তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কান্তি দাস বলেন,নিহতের পরিবার সুত্রে জানতে  পারি দাউদকান্দি উপজেলার লক্ষিপুর গ্রামের বাসিন্দা একাধিক হত্যা মামলার আাসামী শুক্কুর আলীর সাথে টাকা পয়সার লেনদেন ছিল। এছাড়া ভিকটিম ভিডিওতে বলে গেছে কারা তাকে মারধর করেছে। আমাদের অভিযান অব্যাহত আছে। আশা করি দ্রুত সময়ে হত্যার সাথে জরিতদের গ্রেফতার করতে পারবো।
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

জানাজার নামাজে মায়ের জন্য ক্ষমা ও দোয়া চাইলেন তারেক রহমান

#

হেলিকপ্টারে করে দুর্গম এলাকায় যাবেন নির্বাচনী কর্মকর্তারা

#

পুলিশ ইসির নির্দেশমতো কাজ করবে : আইজিপি

#

জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

#

শাপলা চত্বর ও ২০২১ আন্দোলনের শহীদ পরিবার পেল ৭ কোটি ৭০ লাখ টাকার সহায়তা

#

ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে যুবতীকে ধর্ষণ, প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার

#

স্থলবন্দরে আমদানিকৃত মাছ ঝোঝাই ট্রাক থেকে ১০ লক্ষ টাকার শাড়ি-থ্রীপিচ আটক

#

মিষ্টি কুমড়ার মধ্যে হেরোইন

#

মা-বোনদের সমর্থনেই নির্বাচনে সাফল্যের আশা জামায়াতের: শফিকুর রহমান

#

স্বর্ণেরবার আত্মসাতের অজুহাতে অপহৃত যুবকের ৫দিনপর লাশ উদ্ধার

Link copied