দিল্লি নয় পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ: তারেক রহমান

Bortoman Protidin

১০ দিন আগে শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬


#

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সিলেটে নির্বাচনী প্রচারনার প্রথম জনসভায় বলেছেন, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। টেক ব্যাক বাংলাদেশের অর্ধেক পূরণ করেছি, স্বৈরাচারমুক্ত করেছি। ১২ ফেব্রুয়ারি ধানের শীষ নির্বাচিত হলে স্বৈরাচারমুক্ত দেশে গণতন্ত্রের যাত্রা শুরু হবে। ধানের শীষকে জয়যুক্ত করতে হবে ১২ ফেব্রুয়ারি নির্বাচনে।

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সিলেটে প্রথম নির্বাচনি জনসভায় এ মন্তব্য করেন তিনি।

তিনি তার বক্তব্যে গত ১৬ বছর এই দেশকে অন্য দেশের কাছে বন্ধক দেওয়া হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।

উপস্থিত নেতা–কর্মীদের উদ্দেশে এসময় বিএনপির চেয়ারম্যান জানতে চান, তারা ধানের শীষকে জয়যুক্ত করতে পারবেন কি না; সবাই হাত নেড়ে হ্যাঁ সূচক ইঙ্গিত দেন। তারেক রহমান এসময় বলেন, ইনশাআল্লাহ।

তিনি বলেন, বিএনপির সরকার ,মা–বোনদের স্বাবলম্বী করে গড়ে তুলতে চায়। সিলেটের বহু মানুষ বিদেশে যায়। আমরা মানুষকে ট্রেনিং দিতে চাই। সুযোগ তৈরি করতে চাই।

বিএনপি চেয়ারম্যান বলেন, বিগত ১৬ বছরে উন্নয়নের নাম করে দেশের জনগণের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে। তথাকথিত উন্নয়নের নামে অর্থ লুট করে নেওয়া হয়েছে। এই অবস্থার উন্নয়ন করতে চাই।

তিনি বলেন, ষড়যন্ত্রকারীরা এখনো সক্রিয়। দেশে-বিদেশে বসে যারা ষড়যন্ত্র করছেন, তাদের থেকে সচেতন থাকতে হবে। দেশের মানুষ আগেও ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র প্রতিহত করেছে। আগামীতেও জনগণ ষড়যন্ত্র প্রতিহত করবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

আজারবাইজান-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আগ্রহী

#

জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয় হবে : সালাহউদ্দিন আহমদ

#

অন্তর্বর্তী সরকারের সঙ্গে আছে ইউরোপীয় ইউনিয়ন

#

ফুলের তোড়া পাঠিয়ে খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা

#

সড়ক থেকে অভিনন্দন জানানো ব্যানার দ্রুত সরাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

#

কামরাঙ্গীরচরের কোম্পানি ঘাটে ব্রীজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হবে- স্থানীয় সরকার উপদেষ্টা

#

স্বজনপ্রীতি পরিহার করে স্বচ্ছতার সাথে ফ্যামিলি কার্ড বিতরণ করতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

#

১১৫ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের ৬ লাখ ২১ হাজার টাকা জরিমানা

#

ফেব্রুয়ারির ৮ থেকে ১২ তারিখের মধ্যে জাতীয় নির্বাচন ও গণভোট

#

অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে চায় দক্ষিণ কোরিয়া

সর্বশেষ

Link copied