দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

Bortoman Protidin

১৩ দিন আগে শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬


#

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি প্রত্যাশা করেন, এই ঈদ উৎসব জাতীয় ঐক্য, পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনকে আরও সুদৃঢ় করবে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে আজ শুক্রবার (২০ মার্চ) মাগণমাধ্যমে পাঠানো এক বাণীতে এ প্রত্যাশার কথা জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে আমি দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। ঈদুল ফিতর মুসলমানদের সবচেয়ে বড় দুটি ধর্মীয় উৎসবের একটি। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযমের পর পবিত্র ঈদুল ফিতর আমাদের জীবনে আনন্দ, শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে।

পবিত্র রমজান মাস সংযম, ত্যাগ, খেদমত ও আত্মশুদ্ধির অনন্য শিক্ষা দেয় উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এই এক মাসের সাধনা আমাদের আত্মসংযমী হতে এবং অন্যের কষ্ট অনুভব করতে শেখায়। এর মাধ্যমে সমাজে সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব জাগ্রত হয়। রমজানের শিক্ষা ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র জীবনে প্রতিফলিত করাই ঈদের প্রকৃত তাৎপর্য। ঈদ আমাদের ধনী-গরিব, ছোট-বড় সব ভেদাভেদ ভুলে পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানায়।

প্রধানমন্ত্রী বলেন, এই আনন্দের দিনে আমরা যেন সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াই এবং সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেবো, এটাই হোক আমাদের অঙ্গীকার। পবিত্র ঈদুল ফিতর আমাদের জাতীয় ঐক্য, পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনকে আরও সুদৃঢ় করুক এই প্রত্যাশা করি। আসুন, আমরা ঈদের মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে একটি মানবিক, উন্নত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করি।

তিনি আরও বলেন, আমি মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করি- তিনি যেন পবিত্র ঈদুল ফিতরের আনন্দ, রহমত ও বরকত আমাদের সবার জীবনে বর্ষিত করেন। মহান আল্লাহ আমাদের দেশ ও জাতিকে শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যান এবং সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ নিশ্চিত করুন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

#

বাংলাদেশ অবশেষে বাবার অনন্য গুণাবলিগুলো প্রত্যক্ষ করবে: জাইমা রহমান

#

জিয়াউর রহমান ফাউন্ডেশনের বোর্ড অব ডাইরেক্টরস কমিটি গঠন

#

রোগীদের মোবাইল চুরির সময় ঢামেকে চার নারী আটক

#

বিশ্ব ইজতেমা ময়দান নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে :আইজিপি

#

মোখায় ‘গ্যাসশূন্য’ চট্টগ্রাম, হোটেল-রেস্তোরাঁয়ও হাহাকার

#

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে বাসভবনে বিএনপির স্থায়ী কমিটি

#

ডিবি কার্যালয়ে আর কোনো ভাতের হোটেল থাকবে না: ডিবিপ্রধান

#

৬ষ্ঠ দিনের মতো গণত্রাণ সংগ্রহ চলছে টিএসসিতে

#

বুধবার সচিবালয়ে অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান

সর্বশেষ

Link copied