দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৭ ডাকাত

Bortoman Protidin

২৮ দিন আগে শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬


#

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

(৪ ফেব্রুয়ারি)  রোববার দুপুরে র‌্যাব-১০ এর অপারেশন অফিসার উপ-পরিচালক আমিনুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- চক্রের মূলহোতা মো. আনোয়ার হোসেন (৪৫), মো. মাহমুদুল হাসান (৩১), মো. হিরা রহমান বিজয় (২০), মো. খোকন মাল (৩৩), মো. জুয়েল (২৭), মো. সাগর (২৬) ও মো. ফয়সাল আহম্মেদ রাসেল (২৫)। অভিযানকালে তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেটকার,  পিকআপ ভ্যান, তিনটি ছোড়া, ডেগার, লোহার রড, প্লাস্টিকের পাইপ, কাঠের লাঠি, দুটি রশি ও দুটি গামছা জব্দ করা হয়।

আমিনুল ইসলাম জানান, শনিবার (৩ ফেব্রুয়ারি) রাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার আব্দুল্লাহপুর এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করা হয়।  

র‌্যাবের এ কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন ধরে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি ও মাদকের কারবার করে আসছিলেন। এছাড়া তারা ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের বিভিন্ন এলাকায় বিভিন্ন সময়ে যানবাহন থামিয়ে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি করে সেখান থেকে দ্রুত পালিয়ে যেতেন বলে জানা যায়।

তাদের নামে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। সেই সঙ্গে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।  

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

নাগরিককে দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হয়ে উঠতে পারে না: তারেক রহমান

#

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সিইসির বৈঠক

#

জুলাই যোদ্ধাদের সুরক্ষায় সংসদে বিল পাস হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

#

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে: প্রত্যাশা পররাষ্ট্র উপদেষ্টার

#

আগামী নির্বাচনকে স্মরণীয় করে রাখতে হবে: ইউএনওদের উদ্দেশে প্রধান উপদেষ্টা

#

কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই: ডিএমপি কমিশনার

#

গোপালগঞ্জের পরিস্থিতি এখন শান্ত-নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্র উপদেষ্টা

#

দুদক চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করলেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম

#

ঢাকা সফররত ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে আমীরে জামায়াতের সৌজন্য বৈঠক

#

কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপির কর্মীরা: তারেক রহমান

সর্বশেষ

Link copied