দেশে ১৩ জেলায় শৈত্যপ্রবাহ

Bortoman Protidin

২০ দিন আগে শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬


#

তীব্র শীতে কাঁপছে সারাদেশ। দেশের ১৩ জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। রাজশাহী, চুয়াডাঙ্গা, পাবনা, নওগাঁ কুষ্টিয়া জেলাসহ রংপুর বিভাগের জেলার (রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, গাইবান্ধা, নীলফামারী, কুড়িগ্রাম,লালমনিরহাট) উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

আজকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে . ডিগ্রি সেলসিয়াস। তাছাড়া, দেশের সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে ২৬. ডিগ্রি সেলসিয়াস। সেইসঙ্গে আগামী পাঁচদিনের মধ্যে সারাদেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আজ শনিবার (১৩ জানুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদের দেওয়া পূর্বাভাসে তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে।

তাছাড়া, রাজশাহী, পাবনা, নওগাঁ, চুয়াডাঙ্গা কুষ্টিয়া জেলাসহ রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

ইসির আয়োজন দেখে সন্তুষ্ট রাষ্ট্রপতি, নির্বাচনে সহযোগিতার আশ্বাস

#

শহিদ ওসমান হাদির মরদেহ বহনকারী ফ্লাইট দেশে অবতরণ করেছে

#

বিএনপির নির্বাচনী লিফলেট যে মাটিতে পড়বে সেখানেই জন্ম নেবে গাছ

#

ড. ইউনূসের বিশেষ সহকারী হলেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ

#

মাদকসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০

#

চব্বিশের ছাত্র আন্দোলন ৭১-এর স্বাধীনতা রক্ষা করেছে : তারেক রহমান

#

একুশের সঙ্গে আমার এক আত্মিক সম্পর্ক : প্রধান বিচারপতি

#

ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

#

যারা জাতীয় নির্বাচনের আগে গণভোট চায় না তারা ছাত্র সংসদ নির্বাচনে ভয় পেয়েছে- ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের

#

বিভিন্ন মাধ্যমে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে: আমির হামজা

সর্বশেষ

Link copied