ধানক্ষেত থেকে সাড়ে তিন কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার

Bortoman Protidin

২৮ দিন আগে শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬


#

ধানক্ষেত থেকে ১৫টি স্বর্ণের বিস্কুট পাঁচটি বিভিন্ন আকৃতির স্বর্ণের বার উদ্ধার পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সীমান্তবর্তী থেকে উদ্ধার করেছে বিজিবি। যার দাম সাড়ে তিন কোটি টাকা।

গতকাল সকাল সাড়ে ১১টা সময় উপজেলার ধামোর ইউনিয়নের গিরাগাঁও সীমান্তের রমজান পাড়ার ৪১০ নম্বর মেইন পিলারের কাছ থেকে স্বর্ণের বড় চালানটি উদ্ধার করা হয়।  

গতকাল সন্ধ্যা ৭টায় গিরাগাঁও বিওপিতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড়-১৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের সিও লেফটেন্যান্ট কর্নেল যুবায়েদ হাসান। তবে ঘটনায় স্বর্ণ পাচারে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

জানা গেছে, উদ্ধার হওয়া স্বর্ণের ওজন চার কেজি ৮৬ গ্রাম (৩৫১ ভড়ি আনা)

বিজিবি জানায়, গিরাগাঁও বিওপির টহল দল সীমান্ত এলাকায় এক ব্যক্তিকে ধানক্ষেতে খড় বাঁধতে দেখে তার কাছে যাওয়ার চেষ্টা করলে তিনি দৌড়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যান। পরে সেখান থেকে একটি ছোট কাপড়ের ব্যাগে বাঁধা অবস্থায় স্বর্ণগুলো উদ্ধার করে।

পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের লেফটেন্যান্ট কর্নেল (সিও) যুবায়েদ হাসান বলেন, গত কয়েকমাস আগে পঞ্চগড়ের অন্য সীমান্ত এলাকায় স্বর্ণের বার উদ্ধারের পর থেকে আমরা আরও তৎপর হয়ে উঠি। এর মধ্যে আমাদের আওতায় সব সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার আটোয়ারী উপজেলার সীমান্ত থেকে তিন কোটি ৫১ লাখ ২৫ হাজার টাকার (১৫টি স্বর্ণের বিস্কুট পাঁচটি বিভিন্ন আকৃতির স্বর্ণের বার) উদ্ধার করা হয়। এসময় স্বর্ণ বহনকারী এক ব্যক্তি ভারতের অভ্যন্তরে চলে যান। আমরা ঘটনা তদন্ত করছি। ঘটনায় আটোয়ারী থানায় মামলা করা হয়েছে।

অপরদিকে ঘটনার পর থেকে ওই সীমান্তের পুরো এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।

এসময় পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মেজর রিয়াদসহ গিরাগাঁও ক্যাম্পের কমান্ডার সুবেদার ফারুক হোসেনসহ সদস্যরা উপস্থিত ছিলেন।

 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

#

পরিবহন খাতে রাজনৈতিক দুর্নীতি বন্ধ করতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

#

নির্বাসন থেকে ক্ষমতার দ্বারপ্রান্তে তারেক রহমান : রয়টার্স

#

তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা

#

কলেজ শিক্ষা’র্থীকে ধ-র্ষ-ণে’র ঘটনায় জড়িত প্রধান আসামী গ্রেফতার

#

চিনি আমদানি আপাতত স্থগিত থাকবে: শিল্প উপদেষ্টা

#

ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে, একজনও বাড়ি ফিরতে পারবেন না: নাসীরুদ্দীন পাটওয়ারী

#

বিএনপির নির্বাচনী লিফলেট যে মাটিতে পড়বে সেখানেই জন্ম নেবে গাছ

#

স্বাধীন ও দক্ষ বিচার বিভাগ গড়তে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা

#

সমর্থন ছিল বলে বিএনপি জনগণকে রেখে চলে যায়নি : তারেক রহমান

সর্বশেষ

Link copied