ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় ‘শক্তি’, ভারতে রেড অ্যালার্ট জারি

Bortoman Protidin

৯ ঘন্টা আগে শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬


#

আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘শক্তি’ ক্রমেই শক্তিশালী হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এ পরিস্থিতিতে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) মহারাষ্ট্রের উপকূলীয় জেলাগুলোতে রেড অ্যালার্ট জারি করেছে। সতর্কতার আওতায় আনা হয়েছে মুম্বাই, রাইগাদ ও রত্নগিরি জেলা। আগামী ৭ অক্টোবর পর্যন্ত এই সতর্কতা বহাল থাকবে।

আজ শনিবার (৪ অক্টোবর) দেশটির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আরব সাগরে ঘূর্ণিঝড় শক্তির তীব্রতা দ্রুত বাড়তে শুরু করলে আইএমডি জরুরি সতর্কতা জারি করে।

সর্বশেষ আপডেটে জানানো হয়, ঘূর্ণিঝড় শক্তির বাতাসের গতিবেগ এখন ঘণ্টায় ১০০ কিলোমিটারেরও বেশি। বর্তমানে এটি গুজরাটের দরকা উপকূল থেকে প্রায় ৪২০ কিলোমিটার দূরে অবস্থান করছে এবং ঘণ্টায় ১৮ কিলোমিটার বেগে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। পূর্বাভাস অনুযায়ী, আগামী ৬ অক্টোবর ঘূর্ণিঝড়টি দিক পরিবর্তন করে পূর্ব-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে এবং ধীরে ধীরে দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্র উত্তাল থেকে অতি উত্তাল থাকবে বলে সতর্ক করেছে আইএমডি। এজন্য আগামী ৮ অক্টোবর পর্যন্ত জেলেদের সমুদ্রে না যাওয়ার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

ঝড়ের সঙ্গে প্রবল বর্ষণও হতে পারে। বিশেষ করে মহারাষ্ট্র, পূর্ব বিধর্ব ও উত্তর কনকন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এতে নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়ে পড়তে পারে এবং স্বাভাবিক জীবন ব্যাহত হতে পারে।

যদিও আগামী ৬ অক্টোবরের পর ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে যাবে বলে আশা করা হচ্ছে, তবে প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার কারণে ঘরবাড়ি, গাছপালা ও বিদ্যুৎ-সংযোগসহ অবকাঠামোর ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন।

সরকারি নির্দেশনা মেনে চলতে এবং অযথা বাইরে না বের হতে উপকূলীয় অঞ্চলের মানুষদের বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি ৯ ফেব্রুয়ারি

#

যানজট নিরসনে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

#

নির্বাচন ১২ ফেব্রুয়ারিতেই হবে, একদিন আগেও নয়, পরেও নয়: প্রধান উপদেষ্টা

#

বাংলাদেশ থেকে ১ লাখ শ্রমিক নেবে জাপান

#

পানির অভাবে ১০০’র বেশি হাতির মৃত্যুর আশঙ্কা

#

পৃথিবীর সুরক্ষায় ‘জিরো কার্বন’ ভিত্তিক জীবনধারার আহ্বান প্রধান উপদেষ্টার

#

তেজগাঁও কার্যালয়ে প্রথমবার অফিস করলেন তারেক রহমান

#

মধ্যপ্রদেশে তরুণী মডেলের রহস্যজনক মৃত্যু, প্রেমিক পলাতক

#

বাংলাদেশিদের ভিসা চালুর বিষয়ে অগ্রগতি হওয়ায় ইউএই'কে ধন্যবাদ প্রধান উপদেষ্টার

#

‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

সর্বশেষ

#

সংসদকে যুক্তি ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী

#

স্পিকার-ডেপুটি স্পিকার বাছাইয়ে প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিল সরকারি দল

#

সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

#

প্রতিশ্রুতি থেকে সরব না, যুদ্ধের জেরে কিছুটা সময় লাগবে: প্রধানমন্ত্রী

#

৫ বছরে চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেবে সরকার: প্রধানমন্ত্রী

#

দেশের অগ্রগতিতে নারীর ক্ষমতায়ন অপরিহার্য: প্রধানমন্ত্রী

#

‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

#

প্রধানমন্ত্রীর সাথে বেপজা নির্বাহী চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

#

গণতন্ত্রের অগ্রযাত্রায় ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া

#

সরকার সকল স্তরে নারীর সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী তারেক রহমান

Link copied