পাসপোর্ট করতে এসে ময়মনসিংহে ২ রোহিঙ্গা আটক

Bortoman Protidin

১৫ দিন আগে বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬


#

বাংলাদেশের ভুয়া নাগরিক পরিচয়ে ময়মনসিংহে পাসপোর্ট করতে এসে আটক হয়েছেন মিয়ানমারের দুই নাগরিক (রোহিঙ্গা)।  

(১৯ ডিসেম্বর) মঙ্গলবার  দুপুরে ময়মনসিংহ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক মোহাম্মদ শাহাদাৎ হোসেন তাদের আটক করেন।আটক রোহিঙ্গারা হলেন- নাসিমা ও সাঈদ। তারা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

পুলিশ জানায়, নাসিমা ও সাঈদ দুপুরে ময়মনসিংহ আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে যান। এসময় তাদের কথাবার্তা ও আচরণে সন্দেহ হলে তাদের আটক করে কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।  

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন বাংলানিউজকে বলেন, জিজ্ঞাসাবাদে আটক দুজন জানিয়েছেন যে তারা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। আইনি প্রক্রিয়া শেষে তাদের রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হচ্ছে।  

ময়মনসিংহ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক মোহাম্মদ শাহাদাৎ হোসেন বাংলানিউজকে বলেন, বাংলাদেশি নাগরিক ছাড়া কেউ যেন পরিচয় গোপন করে পাসপোর্ট করতে না পারে, সে জন্য আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি। আর এ কারণেই ভুয়া পরিচয়ে পাসপোর্ট করতে এসে দুই রোহিঙ্গা আটক হয়েছেন।  

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন ইকবাল হাসান মাহমুদ

#

রেজিমেন্ট অব আর্টিলারির ৪৩তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে সেনাপ্রধান

#

জ্বালানি সরবরাহ নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা হচ্ছে : অর্থ উপদেষ্টা

#

দেশে প্রত্যাবর্তনে তারেক রহমান পাবেন প্রয়োজনীয় নিরাপত্তা: স্বরাষ্ট্র উপদেষ্টা

#

কুমিল্লায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ

#

হ্যাঁ ভোটের প্রচারণায় প্রজাতন্ত্রের কর্মচারীদের বাধা নেই - আলী রীয়াজ

#

তারেক রহমানের প্রত্যাবর্তন গণতন্ত্রকে শক্ত ভিত্তি দেবে: সালাহউদ্দিন

#

খালেদা জিয়ার চিকিৎসায় এবার যুক্তরাজ্য থেকে আসছে বিশেষজ্ঞরা

#

আগামীকাল কুমিল্লায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার গণসংবর্ধনা

#

মশা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণও অত্যন্ত জরুরি - কুসিক প্রশাসক টিপু

সর্বশেষ

Link copied