পূর্বাশা পরিবহন কেড়ে নিলো কিশোরের প্রাণ

Bortoman Protidin

১৭ দিন আগে বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬


#

ঢাকা থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৫-২৪০৮) বাসের ধাক্কায় নুরনবী (১৭) নামে এক বাইসাইকেল চালক নিহত হয়েছেন।

এসময় আহত হয়েছেন মহিদুল (৫৫) নামের এক ইজিবাইক চালক। গতকাল  দর্শনা জীবননগর আঞ্চলিক মহাসড়কের উথলী আমতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত নুরনবী জীবননগর উপজেলার সিংনগর গ্রামের আবুল হাসেমের ছেলে। আহত একই উপজেলার সীমান্ত ইউনিয়নের সদরপাড়া গ্রামের গোলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দর্শনাগামী পূর্বাশা পরিবহন নামের একটি বাস উথলী আমতলা এলাকায় পৌঁছালে ত্রিমুখী সড়কের পার্শ্বসড়ক রাঙ্গিয়ারপোতার দিক থেকে আসা এক বাইসাইকেল চালক কোন দিকে খেয়াল না করেই হঠাৎ মূল সড়কের উপর চলে আসে। এ সময় দ্রুতগতির বাসটি ইমার্জেন্সি ব্রেক চাপলেও দুর্ঘটনা এড়াতে পারেনি। বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয় বাইসাইকেলে চালক নুরনবীর। একই সময় দর্শনার দিক থেকে ছেড়ে আসা একটি ইজিবাইকের সাথেও বাসটির সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায়, আহত হন ইজিবাইকের চালক। দুর্ঘটনার পর বাসটি সড়কের উপর আড়াআড়ি হয়ে যায়। বন্ধ হয়ে যায় সড়কের সব ধরনের যানবাহন চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন জীবননগর থানা পুলিশের সদস্য ও ফায়ার সার্ভিসের সদস্যরা। তাঁরা সড়কের উপর থেকে বাসটি নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করেন। বাসটি হেফাজতে নিলেও চালক ও হেলপারকে আটক করতে পারেনি পুলিশ। তবে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

জীবননগর থানার অফিসার ইনচার্জ এস এম জাবীদ হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে ও ঘাতক বাস পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি: আসিফ মাহমুদ

#

জলদস্যুদের কবলে পড়া বাংলাদেশি জাহাজটির সর্বশেষ অবস্থা

#

৪৮১ উপজেলার তফসিল নিয়ে সভা মঙ্গলবার

#

কুমিল্লায় বেগম রোগমুক্তি কামনায় হাজী ইয়াছিনের উদ্যোগে কুরআন খতম ও দোয়া

#

সেনাবাহিনীর সহযোগিতায় চলছে কুমিল্লার বুড়িচং থানার কার্যক্রম

#

কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে ছিনতাইকারী সম্রাট আটক

#

বিশ্ব ডাক দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত

#

দেশের তরুণদের ভাগ্য উন্নয়নে কাজ করছে সরকার : উপদেষ্টা আসিফ মাহমুদ

#

শুধু কথা বলার অধিকার নয়, মানুষকে স্বাবলম্বী করতে হবে: তারেক রহমান

#

এনসিপি নেতাকে গুলির ঘটনায় যশোর সীমান্তে ব্যাপক তল্লাশি

Link copied