পৌনে দুই কোটি টাকার স্বর্ণ মিলল বিমানের ৪ যাত্রীর কাছে

Bortoman Protidin

১০ দিন আগে বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬


#

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণ পাচারের সময় এনএসআই-কাস্টমস-এপিবিএনের হাতে আটক হয়েছেন চার যাত্রী। তাদের কাছ থেকে দুই কেজি ১০৪ গ্রাম স্বর্ণের বার এবং স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে। এর বাজারমূল্য প্রায় এক কোটি ৭৪ লাখ টাকা।

আটককৃতরা হলেন আব্দুল কাদির (৪১), মো: জুয়েল হোসেন (৩৪), ইব্রাহিম খলিল (৪০) ও খোরশেদ আলম (৪২)। তাদের মধ্যে জুয়েল হোসেনের বাড়ি পটুয়াখালী, ইব্রাহিম খলিল এবং আব্দুল কাদির মুন্সিগঞ্জের বাসিন্দা এবং খোরশেদ আলম গাজীপুরের।

বৃহস্পতিবার সকালে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্য অনুযায়ী ২১ ফেব্রুয়ারি ভোরে দুবাই থেকে আসা একটি ফ্লাইটের যাত্রীদের নজরদারিতে রাখে। এনএসআই-এপিবিএন-কাস্টমসের একটি যৌথ অপারেশন টিম গ্রিন চ্যানেল এবং এর বাইরে অপেক্ষায় ছিল। সেখানে চার যাত্রীকে থামানো হয়। তল্লাশি করলে প্রত্যেকের জামায় বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ৩১৬ গ্রাম করে ভেজা স্বর্ণের পাউডার, একটি করে গোল্ড বার ১১৬ গ্রাম এবং ৯৪ গ্রাম করে স্বর্ণের অলঙ্কার পাওয়া যায়।

তিনি আরো জানান, প্রত্যেক যাত্রীই একই মাপের এবং ওজনের স্বর্ণ বহন করছিলেন। প্রত্যেকের কাছেই ৫২৬ গ্রাম করে স্বর্ণ পাওয়া যায়।

আটক যাত্রীদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। তাদের বিমানবন্দর থানায় হস্তান্তর করা হবে।



ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সংসদে প্রশ্নোত্তর পর্বে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

#

ক্রীড়া কার্ড ও ভাতা কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

#

৩০ এপ্রিল শুরু হবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

#

খেলোয়াড়দের রাজনীতিতে না জড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

#

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ এবং হবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের প্রতি প্রধানমন্ত্রীর গভীর শোক ও দুঃখ প্রকাশ

#

মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে প্রধানমন্ত্রী তারেক রহমান

#

সেহরি, ইফতার ও তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

#

নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় বিদায়ী প্রধান উপদেষ্টার

#

বিমানবাহিনী প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

#

ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

Link copied