বিজু, সাংগ্রাই, বৈসু, বিষু, চাংক্রান, বিহু উৎসবের উদ্বোধন

Bortoman Protidin

২৭ দিন আগে বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬


#

রাঙামাটিতে বিজু, সাংগ্রাই, বৈসু, বিষু, চাংক্রান, বিহু উৎসবের উদ্বোধন করা হয়েছে।  বুধবার (১০ এপ্রিল) সকালে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে এ উৎসবের উদ্বোধন করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরূপা দেওয়ান।

অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তারা নতুন বছরে পাহাড়ে শান্তি, সম্প্রতির বার্তা ছড়ানোর আহ্বান জানিয়ে বলেছেন, আমরা সবাই বাংলাদেশি। আমরা আমাদের কৃষ্টি-কালচার নিয়ে বাঁচতে চাই। আগামীর বাংলাদেশ বিনির্মাণে তারাও সমানতালে অংশ নিয়ে কাজ করবে বলে জানিয়েছেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার দেবাশিষ রায়। অনুষ্ঠানে ২৯৯ আসনের সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য চঞ্চু চাকমা সহ অন্যান্যরা বক্তব্য দেন।

অনুষ্ঠানের শুরুতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বিভিন্ন সম্প্রদায়ের স্থানীয় শিল্পীরা ঐতিহ্যবাহী মনোজ্ঞ নৃত্য পরিবেশন করেন। নাচে নাচে পুরো প্রাঙ্গণ মাতিয়ে রাখেন। এরপর পৌরসভা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া ও মোনাজাত উপদেষ্টা পরিষদের বিশেষ সভায়

#

রাজধানী ঢাকায় মাদকসহ গ্রেফতার ২০

#

১১ জানুয়ারি ৪ দিনের সফরে উত্তরবঙ্গ যাচ্ছেন তারেক রহমান

#

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন প্রধান বিচারপতি

#

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার প্রক্রিয়ার ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার

#

মাদকবিরোধী অভিযানে ৩২ জনকে গ্রেপ্তার

#

দুর্নীতি -মাদকে জড়িত পুলিশ সদস্যকে ছাড় নয়: আইজিপি

#

৫ বছরে চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেবে সরকার: প্রধানমন্ত্রী

#

শিক্ষার্থীদের নতুন বিশ্ব গড়ার স্বপ্ন দেখার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা

#

বৃহস্পতিবার সকালে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

সর্বশেষ

Link copied