বিয়ে করছেন মেহজাবীন

Bortoman Protidin

১৪ দিন আগে শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬


#

এ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ক্যারিয়ারে ইতোমধ্যে অসংখ্য হিট নাটক উপহার দিয়েছেন তিনি। সম্প্রতি মেহজাবী নাম লিখিয়েছেন বড়পর্দায়। এদিকে গত কয়েক বছর ধরে শোনা যাচ্ছিল তার গোপন বিয়ে ও সংসারের খবর। তবে এবার জানা গেল আসল খবর।

মেহজাবীনদের একজন পারিবারিক বন্ধু বিষয়টি নিশ্চিত করে বলেছেন, বিয়ে করছেন তিনি। মেহজাবীনের বর হতে যাচ্ছেন তার সদ্য মুক্তি পাওয়া সিনেমা ‘প্রিয় মালতি’র প্রযোজক ও নির্মাতা আদনান আল রাজীব।

চলতি মাসের ২৩ ফেব্রুয়ারি রাজধানীর অদূরে একটি রিসোর্টে মেহজাবীনের গায়ে হলুদ। পরদিন একই ভেন্যুতে বিয়ে। অভিনেত্রীর ঘনিষ্ট একটি সূত্র জানিয়েছে, বিয়েটা আরও আগে হওয়ার কথা ছিল। দেশের পরিস্থিতির কারণে আয়োজনে একটু দেরি হয়ে গেছে। এর আগে বেশ কয়েকবার মেহজাবীন-আদনান আল রাজীবের প্রেম-বিয়ে নিয়ে গুঞ্জন রটেছে। সংবাদের শিরোনাম হয়েছেন তারা। কিন্তু বরাবরই বিষয়টি এড়িয়ে গিয়েছেন দুই তারকা।

তবে এ বিয়ে নিয়ে অসমর্থিত আরও একটি সূত্র জানাচ্ছে যে, তাদের বিয়ে আরও আগেই হয়ে গেছে। এখন কেবল আনুষ্ঠানিকতা করতে যাচ্ছেন দম্পতি।

প্রসঙ্গত, ২০০৯ সালে একটি রিয়েলিটি শোয়ের প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়াতে পা রাখেন মেহজাবীন। নাটকের গণ্ডি পেরিয়ে মেহজাবীন এখন ওটিটি ও সিনেমায় নিয়মিত অভিনয় করে আসছেন। গেল মাসে মুক্তি পেয়েছে তার সিনেমা ‘প্রিয় মালতি’। এ ছাড়া ভালোবাসা দিবস উপলক্ষে আগামীকাল মুক্তি পাবে তার নতুন ওয়েব ফিল্ম ‘নীল সুখ’।

অন্যদিকে আদনান আল রাজীব দেশের জনপ্রিয় বিজ্ঞাপন নির্মাতাদের মধ্যে অন্যতম। 

২০১৯ সালেও রাজীবের সঙ্গে ঢাকার একটি বিপণিবিতানে মেহজাবীনের হাত ধরাধরি করে হাঁটার একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়। তখন থেকেই তাদের মধ্যে যে সম্পর্ক রয়েছে তা সরাসরি প্রকাশ্যে আসে। এরপর বিভিন্ন সময় তাদের প্রেমের বিষয়টি সামনে আসলেও কখনো তারা মুখ খোলেননি। 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

বাঁচা-মরার লড়াইয়ে নামছে শ্রীলঙ্কা-পাকিস্তান, খেলা দেখবেন যেভাবে

#

ইন্ডাস্ট্রিতে আমার কোনো প্রেমিক নেই,অনেকেই আমাকে কাজে ডাকেন না: মিমি চক্রবর্তী

#

দাম্পত্য জীবনের ২৫ বছর পার, এত দিনে কাজলকে বিয়ে করার কারণ জানালেন অজয়

#

তারকারা আতঙ্কিত ভূমিকম্পে

#

শাকিব খানের ভারতীয় নায়িকা বিয়ে করছেন সহশিল্পীকে

#

অবকাশ থেকে ফিরেই শুটিংয়ে নেমে পড়েছেন নুসরাত ফারিয়া

#

বিবাহবিচ্ছেদ হয়নি শাকিবের সঙ্গে, দাবি বুবলীর

#

ফেসবুকে ডোনাল্ড ট্রাম্পকে ছাড়িয়ে বিশ্বসেরা কনটেন্ট ক্রিয়েটরদের তালিকায় তারেক রহমান

#

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ ২০২৩ চ্যাম্পিয়ন কে এই নীলা?

#

শ্রাবন্তীর রূপে মুগ্ধ মার্কিন অভিনেতা জন সিনা!

Link copied