বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে একজন নিহত

Bortoman Protidin

১৫ দিন আগে শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬


#

ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে শৈলেন মন্ডল (৩০) নামের একজন নিহত হয়েছেন। শৈলেন মন্ডল উপজেলার ঘোষপুর ইউনিয়নের লঙ্কারচর গ্রামের অমৃত মন্ডলের ছেলে। জানা যায়, রবিবার সকালে বাড়ি থেকে বাইসাইকেলে দুধ বিক্রির উদ্দেশ্যে সাতৈর বাজারে যাচ্ছিলেন শৈলেন মন্ডল।

সকাল সাড়ে ৮ টায় সাতৈর পাট বাজার রেল ক্রসিংয়ে রাজশাহীগামী ট্রেনের ধাক্কায় ডান পা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় লোকজন দ্রুত বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুর নেয়ার পথে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকুর ডা. আব্দুল্লাহ আল মাসুম জানান, শৈলেনের ডান পায়ের নিচের অংশ একেবারে বিচ্ছিন্ন হয়েছিলো। তার শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছিলো।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান

#

আইসক্রিম কিনতে গিয়ে হারিয়ে যাওয়া মেয়েকে ১৭ বছর পর ফিরে পেল পরিবার

#

কমছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার ফি

#

কঠিন সময় পার করছে বাংলাদেশ, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: ড. ইউনূস

#

সৌদিতে পৌঁছেছেন ৩৮ হাজার ৯৯০ জন বাংলাদেশি হজযাত্রী,প্রাণ গেল ৫ জনের

#

চট্টগ্রামের ফটিকছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযান: অস্ত্র ও গোলাবারুদসহ আটক ১

#

আগামী পাঁচ বছর কারা দেশ চালাবে,জনগণই ঠিক করবে-কুমিল্লায় উপদেষ্টা আলী ইমাম মজুমদার

#

বেইলি রোডে আ-গুনের সূত্রপাত

#

শুক্রবার ১০ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়

#

কুমিল্লায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ২ প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা

Link copied