ভারী বৃষ্টিতে পাহাড় ধসে প্রাণ গেল ৬ জনের

Bortoman Protidin

২১ দিন আগে শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬


#

ভারী বৃষ্টিতে কক্সবাজারে পৃথক স্থানে পাহাড় ধসের ঘটনায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এর মধ্যে জেলা সদরের ঝিলংজায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। অন্যদিকে উখিয়ায় রোহিঙ্গা শিবিরে পাহাড় ধসে দুই শিশুসহ তিনজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে পাহাড় ধসের পৃথক দুর্ঘটনা দুটি ঘটে।

দিবাগত রাত ২টার দিকে ঝিলংজার নম্বর ওয়ার্ডের দক্ষিণ ডিককুলে এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন, দক্ষিণ ডিককুলের মিজানুর রহমানের স্ত্রী আঁখি আকতার (২৫) এবং তার দুই শিশু কন্যা ময়না আকতার () মায়া আকতার ()

নিহতের স্বজনরা জানান, ভারী বর্ষণের কারণে গভীর রাতে মিজানুরের বাড়ির ওপর পাহাড়ের একটি অংশ ধসে পড়ে। মিজানকে জীবিত উদ্ধার করা গেলেও তার স্ত্রী দুই সন্তান মাটি চাপা পড়ে। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাদের মরদেহ বের করে আনা হয়।

কক্সবাজার ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন ম্যানেজার দোলন আচার্য বলেন, তিনজনের মরদেহ বের করে আনা হয়েছে।

 

রাতে উখিয়ার হাকিমপাড়া ১৪ নম্বর রোহিঙ্গা শিবিরের ব্লক - তে পাহাড় ধসে দুই শিশুসহ তিনজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন- আব্দুর রহিম (৩০) আব্দুল হাফেজ (১০) আব্দুল ওয়াছেদ ()

কক্সবাজারের অতিরিক্ত শরণার্থী ত্রাণ প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছু-দ্দৌজা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ভারী বর্ষণের কারণে পাহাড় ধসে তিনজন নিহত হয়েছেন। এখানে দুইজন শিশু রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কক্সবাজারে গত ২৪ ঘণ্টায় ৩৭৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমে এক দিনে সর্বোচ্চ।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

কুমিল্লা মাঝিগাছা এলাকা থেকে অস্ত্রসহ অস্ত্রধারী গ্রেফতার

#

আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

#

লাগেজ ভর্তি গাঁজাসহ কারবারি আটক

#

কুমিল্লায় হত্যা মামলায় শিশু আইনে দুই শিশুকে সর্বোচ্চ সাজা ১০ বছরের কারাদণ্ড

#

ঝিনাইদহের শৈলকূপায় স্ত্রী-সন্তান হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

#

কুমিল্লায় ভিক্টোরিয়া নার্সিং কলেজ এর নবীন বরণ, বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

#

নতুন ‘রাজনৈতিক দল’ গঠন করছেন শিক্ষার্থীরা

#

ল্যাপটপের স্ক্রিন-কিবোর্ডে টয়লেটের মতো জীবাণু জমা হয়!

#

কুমিল্লা চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে মাদক ও অস্ত্রসহ কিশোর গ্যাং সদস্য গ্রেফতার

#

কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

Link copied