মনোনয়ন বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে তাসনিম জারার আপিল

Bortoman Protidin

২৭ দিন আগে শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬


#

বাতিল হওয়া মনোনয়ন পুনর্বহালের দাবিতে নির্বাচন কমিশনে আপিল করেছেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ও এনসিপির সাবেক নেত্রী ডা. তাসনিম জারা। সোমবার (৫ জানুয়ারি) বিকেলে তিনি নির্বাচন ভবনে গিয়ে আনুষ্ঠানিকভাবে আপিল আবেদন জমা দেন।এর আগে গত ৩ জানুয়ারি ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিলের ঘোষণা দেন।আপিল জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তাসনিম জারা। তিনি জানান, ঢাকা-৯ সংসদীয় আসন থেকে মনোনয়নপত্র দাখিল করলেও সেটি গ্রহণ করা হয়নি। এ কারণে নির্বাচন কমিশনের কাছে আপিল করা হয়েছে এবং আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই বিষয়টির সমাধান চাওয়া হবে।তিনি আরও বলেন, খুব অল্প সময়ের মধ্যেই প্রায় পাঁচ হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাদের সমর্থনে স্বাক্ষর দিয়েছেন। অনেকে নিজের উদ্যোগে স্বেচ্ছাসেবী হিসেবে বুথ পরিচালনা করেছেন, যা জনগণের ভালোবাসা ও আস্থার প্রতিফলন। এই সমর্থনের প্রতি সম্মান জানিয়ে তারা আইনি লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।তাসনিম জারা বলেন, যারা অল্প সময়ের মধ্যে স্বাক্ষর দিয়েছেন, তারা চান তিনি নির্বাচনে অংশ নিক। সেই প্রত্যাশার জায়গা থেকেই আপিল করা হয়েছে এবং আইনগত পথেই লড়াই অব্যাহত থাকবে।উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে সোমবার থেকেই নির্বাচন কমিশনে আপিল গ্রহণ শুরু হয়েছে। এ উপলক্ষে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অঞ্চলভিত্তিক ১০টি আলাদা বুথ স্থাপন করা হয়েছে। আগামী ৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত প্রার্থী নিজে অথবা তার ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি, সংশ্লিষ্ট ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান কিংবা সরকারি সেবাদানকারী সংস্থা আপিল আবেদন জমা দিতে পারবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

পুলিশের নতুন আইজিপি হলেন মো. ময়নুল ইসলাম

#

শহীদ পরিবারের দায়িত্ব সরকারের: উপদেষ্টা নাহিদ

#

আমীরে জামায়াতের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান এর সৌজন্য সাক্ষাৎ

#

ড. ইউনূসের বিশেষ সহকারী হলেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ

#

মঙ্গলবার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

#

সাবেক আইজিপি মামুনের ৫ বছর কারাদণ্ড

#

৫ লাখ বেকার মাসে ঋণ পাবে ১০ হাজার, বাড়বে না বিল

#

রমজান শুরুর আগের সপ্তাহে নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা

#

জুলাই গণঅভ্যুত্থানের ওপর প্রামাণ্যচিত্র নির্মাণে সরকার সহযোগিতা করবে : তথ্য উপদেষ্টা নাহিদ

#

সংস্কার ও নির্বাচনী রোডম্যাপের ঘোষণা হলে অনেকটাই সংশয় কেটে যাবে: জামায়াত আমির

সর্বশেষ

Link copied