যে কোনো মূল্যে সীমান্ত হত্যা বন্ধ করব: নাহিদ ইসলাম

Bortoman Protidin

২ দিন আগে বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬


#

যে কোনো মূল্যে সীমান্ত হত্যা বন্ধ করব বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

আজ শুক্রবার (৪ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও পুরাতন বাসস্ট্যান্ড গোলচত্বরে জুলাই পদযাত্রার শুরুতে তিনি এ কথা বলেন।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এটা হাসিনার বাংলাদেশ নয়, এটা ছাত্র-জনতার বাংলাদেশ। ঠাকুরগাঁও সীমান্তে বাংলাদেশিদের নির্বিচারে গুলি করা হত্যা করা হচ্ছে৷ অবৈধভাবে একের পর এক পুশইন করা হচ্ছে। যে কোনো মূল্যে সীমান্ত হত্যা বন্ধ করব। জুলাই-আগস্টে ঠাকুরগাঁওয়ে প্রতিরোধ গড়ে উঠেছিল৷ নতুন দেশ গঠনে সারা দেশে কর্মসূচি চলছে। জুলাই ঘোষণাপত্র, সংস্কার, বিচার ও নতুন সংবিধানের মাধ্যমে আমরা নির্বাচন চেয়েছি৷

এনসিপির জুলাই পদযাত্রায় উপস্থিত ছিলেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনীম যারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় নেতারা৷

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

রমজানের চাঁদ দেখা কমিটির সভা সোমবার

#

৪৯৫ টাকায় বাংলাদেশকে গরুর মাংস দিতে চায় ব্রাজিল

#

বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

#

ঈদ স্পেশাল ট্রেন চলাচল শুরু কিন্তু শর্তসাপেক্ষে বন্ধ আন্তঃনগর ট্রেন

#

ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

#

গণতন্ত্রবিরোধী অপশক্তির ষড়যন্ত্র এখনও থেমে নেই : তারেক রহমান

#

নির্বাচন বানচালের অপচেষ্টা ঠেকাতে ঐক্যের ডাক তারেক রহমানের

#

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ,গ্রেফতার ৪৭

#

বিশ্ব ডাক দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত

#

যান্ত্রিক ত্রুটির কারণে ২৬ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল চলাচল

সর্বশেষ

Link copied