রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ২৪

Bortoman Protidin

২৫ দিন আগে বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬


#

রাজধানী ঢাকায় মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ২৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 

বৃহস্পতিবার (৭ মার্চ) থেকে শুক্রবার (৮ মার্চ) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে. এন. রায় নিয়তি জানিয়েছেন, আসামিদের কাছ থেকে ৪৩১ ইয়াবা, ৩৯ কেজি ৬০০ গ্রাম  গাঁজা, ৫০৩ গ্রাম হেরোইন ও ৪ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

আসামি আসামীদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২২টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।  

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

Link copied