রানি মাথিল্ডের পরনে বাংলাদেশের আড়ংয়ের জ্যাকেট

Bortoman Protidin

২৯ দিন আগে বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬


#

বেলজিয়ামের রানি মাথিল্ডের পরনে দেখা যায়, বাংলাদেশের জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড আড়ংয়ের সাব-ব্র্যান্ডহার স্টোরি একটি জ্যাকেটে।

বিভিন্ন দেশের রাজপরিবারের সদস্যসের ফ্যাশন ইনস্টাগ্রামে তুলে ধরে রয়্যাল ফ্যাশন পুলিশ। গত মার্চ তাদের অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয় বেলজিয়ামের রানি মাথিল্ডের একটি ছবি। সেখানে রাজপরিবারের এই সদস্যের পরনে দেখা যায়, বাংলাদেশের জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড আড়ংয়ের সাব-ব্র্যান্ডহার স্টোরি একটি জ্যাকেটে।

প্রসঙ্গত, ২০২৩ সালের আগস্টে দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসেছিলেন রানি মাথিল্ডে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার দূত হিসেবে ওই এসেছিলেন তিনি। সেই সময় বেশ কয়েকটি পোশাক কারখানা পরিদর্শনের পর বাংলাদেশের পোশাক খাতের ভূয়সী প্রশংসা করেছিলেন তিনি। ধারণা করা হচ্ছে, সেই সময়ই পোশাকটি সংগ্রহ করেন তিনি।

জানা গেছে, রানি মাথিল্ডে গত মার্চ পশ্চিম আফ্রিকার রাষ্ট্র আইভরিকোস্টের রাজধানী ইয়ামুসুক্রোতে রাষ্ট্রীয় সফরে পোশাকটি পরেছিলেন। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) দূত হিসেবে ওই রাষ্ট্রীয় সফরে অংশ নেন তিনি।

রয়্যাল ফ্যাশন পুলিশের ওই পোস্টে অনেকেই রানির ফ্যাশন সেন্সের প্রশংসা করেছেন। প্রশংসিত হয়েছে রানির পরিহিত জ্যাকেটটিও। সিল্কে বিভিন্ন রঙের প্রিন্ট আর এমব্রয়ডারি করা জ্যাকেটটিতে রয়েছে রাজকীয় আবেদন। ধাতব সোনালি রঙের একরঙা কো-অর্ডস সেটের ওপর জ্যাকেটটি পরেছেন তিনি।

 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

ফোনে মাকে বলছিলেন রকি,আমারে বাঁচাও আগুন লাগছে

#

তুরাগ তীরের বিশ্ব ইজতেমা ময়দান প্রস্তুত হচ্ছে

#

দুর্নীতিকে কোনো অবস্থাতেই সহ্য করা হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

#

রোহিঙ্গা শরণার্থীদের তৃতীয় কোনো দেশে পুনর্বাসনের আহ্বান প্রধান উপদেষ্টার

#

বৃহস্পতিবার জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

#

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া

#

পুলিশে চাকরি পাচ্ছেন আন্দোলনে আহত ১০০ জন: স্বরাষ্ট্র উপদেষ্টা

#

সংখ্যালঘুদের নিরাপত্তা আমাদের দায়িত্ব: উপদেষ্টা নাহিদ ইসলাম

#

৩৬৫ দিনই নাগরিকদের নিরাপত্তার দায়িত্ব আমাদের: স্বরাষ্ট্র উপদেষ্টা

#

রায়েরবাজার কবরস্থানে জুলাই শহীদদের ফরেনসিক শনাক্ত শুরু ৭ ডিসেম্বর : উপদেষ্টা আসিফ মাহমুদ

সর্বশেষ

Link copied