রামমন্দিরের কাছে কত কোটিতে জমি কিনলেন অমিতাভ!

Bortoman Protidin

১৮ দিন আগে বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬


#

রামমন্দির উদ্বোধন হবে।গোটা অযোধ্যা জুড়ে সাজ সাজ রব। আপাতত ২২ জানুয়ারির দিকে তাকিয়ে গোটা দেশ।

প্রধানমন্ত্রীর হাতে দিয়েই হবে উদ্বোধন। দেশের তাবড় সব লোকজনকে ইতিমধ্যেই আমন্ত্রণপত্র পাঠিয়ে ফেলেছে রামজন্মভূমি ট্রাস্ট।মন্দিরের উদ্বোধনে হাজির হতে আগে থেকেই অযোধ্যায় পৌঁছে যাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তের ভক্তেরা। 

সাধারণ দর্শনার্থীরা যেমন থাকছেন, রামমন্দির উদ্বোধনের দিন আমন্ত্রিত হয়েছেন বলিউডের একঝাঁক তারকা। সেই তালিকায় অমিতাভ বচ্চন, অনুপম খের, আলিয়া ভট্ট, রণবীর কপূর,অক্ষয় কুমার, মাধুরী দীক্ষিত-সহ দক্ষিণী তারকা যশ-প্রভাসরাও রয়েছেন।

এক দিকে যখন রামমন্দির নিয়ে জোর চর্চা, সেই সময় অযোধ্যায় সরযূ নদীর পারে জমি কিনে ফেললেন অমিতাভ বচ্চন। মুম্বইয়ের নির্মাণ সংস্থা দ্য হাউস অফ অভিনন্দন লোধার বিশাল ‘দ্য সরযূ’ প্রজেক্টে জমি কিনেছেন বলিউডের শাহেনশাহ।

শোনা যাচ্ছে, অযোধ্যায় নিজের বাড়ি তৈরি করতেই এই জমি কিনেছেন অভিনেতা। কারণ, অযোধ্যা তাঁর মনের খুব কাছের একটা জায়গা। তিনি জানিয়েছেন, অযোধ্যার সঙ্গে তাঁর আবেগ ও আধ্যাত্মিক সংযোগ রয়েছে। ঐতিহ্য ও আধুনিকতা সহাবস্থান করে অযোধ্যায়, মত অমিতাভের। শুধু তা-ই নয় এই স্থানটিকে তিনি ‘গ্লোবাল স্পিরিচুয়াল ক্যাপিটাল’ আখ্যা দিয়েছেন। শোনা যাচ্ছে, ১৪.৫ কোটি টাকায় সেখানে জমি কিনেছেন ‘বিগ বি’। যে বাড়ি ওখানে নির্মাণ করতে চাইছেন অভিনেতা, সেটি আড়ে-দৈর্ঘ্যে প্রায় ১০,০০০ বর্গফুট হতে পারে।

সূত্র : আনন্দবাজার অনলাইন

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

প্রধান উপদেষ্টার সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ

#

জাতীয় নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠিত হবে - প্রধান উপদেষ্টা

#

বিদ্যুতের চাহিদা মেটাতে রমজানেই ৪ কার্গো এলএনজি আসছে: বিদ্যুৎ উপদেষ্টা

#

প্রধান উপদেষ্টার সাথে কায়রোতে মালয়েশিয়ার মন্ত্রীর সাক্ষাৎ

#

একনেক সভায় ৪৬ হাজার ৪১৯ কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন

#

রাজস্ব বিভাগ পুনর্গঠন ও নতুন ৪ থানা স্থাপনে সায়

#

নির্বাচনের চূড়ান্ত ভোটকেন্দ্রের সংখ্যা জানালো ইসি

#

সেহরি, ইফতার ও তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

#

আগামীকাল ব্যাংককে অধ্যাপক ইউনূস-নরেন্দ্র মোদির বৈঠক

#

উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাবে বাংলাদেশের নারীরা: প্রধান উপদেষ্টা

সর্বশেষ

#

সংসদে প্রশ্নোত্তর পর্বে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

#

ক্রীড়া কার্ড ও ভাতা কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

#

৩০ এপ্রিল শুরু হবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

#

খেলোয়াড়দের রাজনীতিতে না জড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

#

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ এবং হবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের প্রতি প্রধানমন্ত্রীর গভীর শোক ও দুঃখ প্রকাশ

#

মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে প্রধানমন্ত্রী তারেক রহমান

#

সেহরি, ইফতার ও তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

#

নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় বিদায়ী প্রধান উপদেষ্টার

#

বিমানবাহিনী প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

#

ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

Link copied