শাপলা কলি প্রতীকে কুমিল্লা-৪ আসনে লড়বেন হাসনাত আবদুল্লাহ

Bortoman Protidin

২৩ দিন আগে বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬


#

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসন থেকে লড়বেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

আজ বুধবার (১০ ডিসেম্বর) ঢাকার বাংলামোটরে দলের কার্যালয়ে এনসিপির প্রার্থীদের প্রথম ধাপের প্রাথমিক তালিকা ঘোষণা করা হয়। এই ধাপে মোট ১২৫টি আসনে প্রার্থীর নাম প্রকাশ করেছে দলটি।

ঘোষিত তালিকা অনুযায়ী, এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ঢাকা-১১ আসন থেকে ‘শাপলা কলি প্রতীকে নির্বাচন করবেন। এছাড়া দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম লড়বেন পঞ্চগড়-১ আসন থেকে।

কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা-৪ আসন। এই আসনে হাসনাত আব্দুল্লাহর অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। এর আগে গত ৩ নভেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আসনে মঞ্জুরুল আহসানের নাম ঘোষণা করেন। চলতি সপ্তাহেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

আগুনে পুড়ল ৮ দোকান, ক্ষতি কোটি টাকা

#

ডিসেম্বরের ২০ দিনে দেশে রেমিট্যান্স ২১৭ কোটি ডলার

#

নির্বাচন কমিশন গঠন, নতুন সিইসি সাবেক সচিব নাসির উদ্দীন

#

জাতীয় ঐক্য ভিত্তিতে সকলকে নিয়ে দেশ পরিচালনা করব : শফিকুর রহমান

#

গভীর সমুদ্রে গবেষণা ও সমস্যা চিহ্নিতকরণে গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার

#

কুমিল্লায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে লার্নিং সেশন অনুষ্ঠিত

#

ঢাকা থেকে নির্বাচন করব নিশ্চিত : উপদেষ্টা আসিফ

#

পর্যাপ্ত মজুত আছে, ভোজ্যতেলের দাম একফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

#

মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন ডা: জুবাইদা রহমান

#

চলন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন, ট্রেন চলাচল বন্ধ ঢাকা-ময়মনসিংহ রুটে

সর্বশেষ

Link copied