শুক্র, শনি ও রোববার খোলা থাকবে ব্যাংক

Bortoman Protidin

২ দিন আগে বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬


#

রোববার (৩১ মার্চ) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব সাইট সুপারভিশন বিভাগ থেকে একটি সার্কুলার জারি করে সকল বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের পাঠানো হয়েছে।

আগামী শুক্র, শনি ও রোববার (৫, ৬ ও ৭ এপ্রিল) ৩দিন ব্যাংক খোলা থাকবে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কারখানার কর্মীদের বেতন-বোনাস দেওয়ার সুবিধার্থে পোশাকশিল্প এলাকায় । তবে পূর্ণ দিবসের বদলে ওই তিনদিন সংশ্লিষ্ট শাখাগুলোতে নির্ধারিত সময়ে লেনদেন চলবে।

সার্কুলারে উল্লেখ করা হয়েছে, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিক কর্মচারী/কর্মকর্তাদের বেতন-ভাতা ও রপ্তানি বিল ক্রয়ের জন্য বাণিজ্যিক ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলো ঈদের আগের সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ৫, ৬ ও ৭ এপ্রিল সীমিত পরিসরে খোলা থাকবে।

এলাকাগুলো হলোঢাকা মহানগরী, সাভার, ভালুকা, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম। এসব এলাকার তফসিলি ব্যাংকের তৈরি পোশাকশিল্প সংশ্লিষ্ট শাখাগুলো পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ছুটির দিন সংশ্লিষ্ট শাখা খোলা থাকবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সংশ্লিষ্ট এলাকায় অবস্থিত শাখার অফিস সময়সূচি হবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। এর মধ্যে ৫ এপ্রিল (শুক্রবার) লেনদেন হবে সাড়ে ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এবং অফিস চলবে ৩টা পর্যন্ত।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

সেনানিবাসে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ প্রধান উপদেষ্টার

#

ড. ইউনূসকে চিঠিতে কী লিখলেন জাতিসংঘ মহাসচিব

#

যুবকের চড়, অভিমানে তরুণীর লঞ্চ থেকে ঝাঁপ

#

দেড় বছরের অভিজ্ঞতা আমাকে অনেক কিছু শিখিয়েছে — আসিফ মাহমুদ

#

বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে : অর্থ উপদেষ্টা

#

কমনওয়েলথ চার্টার বিশ্বের ২.৭ বিলিয়ন মানুষের নৈতিক দিকনির্দেশনা: উপদেষ্টা আসিফ মাহমুদ

#

গ্যাস-বিদ্যুতের দাম সহনীয় রাখতে চাই: জ্বালানি উপদেষ্টা

#

নির্ধারিত সময়ের আগেই সংসদ অধিবেশনে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

#

‘চলেন যুদ্ধে যাই’, বাড়ির দরজা খুলে বললেন তারেক রহমান

#

৩১ জানুয়ারির মধ্যে বৈধ অস্ত্র জমা দেওয়ার নির্দেশ

সর্বশেষ

Link copied