সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : স্বরাষ্ট্রমন্ত্রী

Bortoman Protidin

২২ দিন আগে শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬


#

জাতীয় সংসদে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (১১ মার্চ) দুপুরে সংসদ থেকে বের হয়ে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় সংসদের অধিবেশন বসবে। এই সংসদেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। তাদের শপথ গ্রহণ করাবেন রাষ্ট্রপতি।

সালাহউদ্দিন আহমদ বলেন, শুরুতে সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন। পরবর্তীতে সংসদের বিধি মোতাবেক তাদের শপথ গ্রহণ করাবেন রাষ্ট্রপতি। এরপর আবার অধিবেশন বসবে। সেই অধিবেশনে সভাপতিমণ্ডলীর প্যানেল ঘোষণা করা হবে। তারপর সুপ্রস্তাব আসবে, তার ওপর আলোচনা হবে।

এদিন আইনমন্ত্রী একসঙ্গে ৩০টি অধ্যাদেশ সংসদে উত্থাপন করবেন বলেও জানান তিনি। তিনি বলেন, এরপর রাষ্ট্রপতির ভাষণ হবে। তার আগে সংসদীয় কয়েকটি কমিটি নির্বাচিত হয়।

আগামী ১৫ মার্চ আরও একটি অধিবেশন হয়ে ঈদের পর পর্যন্ত বিরতি হতে পারে বলেও জানান তিনি।

এর আগে, আজ বেলা সোয়া ১১টার দিকে জাতীয় সংসদ ভবনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকারি দল বাংলাদেশ জাতীয় পার্টির (বিএনপি) সংসদীয় দলের বৈঠক হয়।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

বরিশালের জনসভা মঞ্চে তারেক রহমান

#

জাতীয় নীতি প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

#

বিমানবন্দর থেকে ঢাবির কেন্দ্রীয় মসজিদে পৌঁছাবে হাদির লাশ

#

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের উত্তেজনা, সংঘর্ষে আহত ২০

#

রিমাউন্ট ভেটেরিনারি এন্ড ফার্ম কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত

#

যানজট নিরসনে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

#

কৃষক কার্ড বিতরণের সামগ্রিক বাস্তবায়ন ও অগ্রগতি দৃশ্যমান করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

#

ভোটার তালিকা তৈরি হলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে : প্রধান উপদেষ্টা

#

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সভা

#

ডিসি সম্মেলন শুরু রোববার

সর্বশেষ

Link copied