সুবর্ণচরের গৃহবধূ ধর্ষণকাণ্ডে ১০ জনের ফাঁসি, ছয়জনের যাবজ্জীবন

Bortoman Protidin

২৭ দিন আগে শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬


#

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের রাতে  আলোচিত  নোয়াখালীর সুবর্ণচরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা হয়।সেই মামলায় ১০ জনকে ফাঁসি ও বাকি ছয়জনের যাবজ্জীবন কারদণ্ডের রায় দিয়েছেন আদালত। 

আজ  (০৫ ফেব্রুয়ারি) সোমবার নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক (জেলা জজ) ফাতেমা ফেরদৌস এ মামলার রায় ঘোষণা করেন। এ মামলায় রাষ্ট্রপক্ষ ২৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেছে।

মামলায় রুহুল আমিন মেম্বারসহ ১৬ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। ১৫ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে তারা নোয়াখালী জেলা কারাগারে আছে। ঘটনার পর থেকে আসামি মো. মিন্টু ওরফে হেলাল (২৮) নামে একজন আসামি পলাতক রয়েছে।

এদিকে রায় ঘোষণা উপলক্ষে সকাল থেকে আদালত প্রাঙ্গণে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা। বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে আদালত এলাকায়। সকাল দশটার দিকে নোয়াখালী জেলা কারাগার থেকে মামলার ১৫ আসামিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে জেলা জজ আদালতের হাজতখানায় আনা হয়। তখন হাজত প্রাঙ্গণে আসামিদের স্বজনদের ভিড় ও কান্নাকাটি করতে দেখা গেছে।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রাতে স্থানীয় রুহুল আমিনের নেতৃত্বে স্বামী-সন্তানদের বেঁধে রেখে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়।

ভুক্তভোগীর অভিযোগ, ভোটকেন্দ্রে থাকা ব্যক্তিদের পছন্দের প্রতীকে ভোট না দেওয়ার জেরে এ ঘটনা ঘটে। ঘটনার পরদিন ভুক্তভোগী গৃহবধূর স্বামী বাদী হয়ে চরজব্বর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। 

তদন্ত শেষে সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত প্রচার সম্পাদক রুহুল আমিন মেম্বারসহ ১৬ জনের বিরুদ্ধে ২০১৯ সালের ২৭ মার্চ অভিযোগপত্র দেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক জাকির হোসেন।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

ড. ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত

#

৩৫ হাজার মুসুল্লির নামাজের ব্যবস্থা জাতীয় ঈদগাহে

#

নির্বাচনের দিনেও যথা নিয়মে চলবে মেট্রোরেল

#

দেশের ভাবমূর্তি রক্ষা ও উজ্জ্বল করার দায়িত্ব সকল ধর্মের মানুষের : ধর্ম উপদেষ্টা

#

দ্বিতীয় ধাপে আরো ১৫৮ ইউএনওকে বদলি করে প্রজ্ঞাপন

#

দুর্গাপূজা পরিদর্শনে বিকেলে ঢাকেশ্বরী মন্দিরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

#

পৃথিবীর সুরক্ষায় ‘জিরো কার্বন’ ভিত্তিক জীবনধারার আহ্বান প্রধান উপদেষ্টার

#

চলচ্চিত্র শিল্পকে সমৃদ্ধ করতে সহযোগিতা করবে সরকার : উপদেষ্টা নাহিদ ইসলাম

#

আন্দোলনে আহতদের চিকিৎসার অগ্রগতি জানাতে সেনাবাহিনীর বিজ্ঞপ্তি

#

খালেদা জিয়ার মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই ঢাকায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স

সর্বশেষ

Link copied