সৈকত পরিষ্কার করলো শতাধিক তরুণ-তরুণী

Bortoman Protidin

২০ দিন আগে শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬


#

জলবায়ু পরিবর্তনের প্রতিক্রিয়া মোকাবিলা, দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং পরিবেশ সুরক্ষা নিশ্চিতসহ সামাজিক উন্নয়নের প্রত্যয় নিয়ে শতাধিক তরুণ ও তরুণী কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়েছে।

আজ শনিবার (১৩ জানুয়ারি) বেলা ১১টায় এডুকোর কারিগরি সহযোগিতায় এমপাওয়ার প্রকল্পের আওতায় এনএসএস (নজরুল স্মৃতি সংসদ) এ কর্মসূচি আয়োজন করে।

ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেছেন কুয়াকাটা সমুদ্র সৈকতের ট্যুরিস্ট পুলিশ পরিদর্শক মো. হাচনাইন পারভেজ। এসময় উপস্থিত ছিলেন কুয়াকাটা প্রেস ক্লাবের সভাপতি মো. নাসির উদ্দিন বিপ্লব, সম্পাদক জহিরুল ইসলাম মিরনসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীও এনএসএস কর্মকর্তারা।

 সৈকতে বেড়াতে আসা মানুষকে সচেতন করতে কর্মসূচির মধ্যে ছিলো মানববন্ধন, সমুদ্র সৈকতে পড়ে থাকা প্লাস্টিক ও পলিথিনজাতীয় ময়লা-আবর্জনা পরিষ্কার এবংসাংস্কৃতিক অনুষ্ঠান।

এনএসএস নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পাননা বলেছেন, সমাজের ইতিবাচক পরিবর্তনের জন্য এনএসএস সংগঠিত ৬০০ তরুণ-তরুণীরা কাজ করছে। তারা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়া মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, বৃক্ষ রোপণ, স্বেচ্ছায় রক্ত দান, প্লাস্টিক-পলিথিন ব্যবহারের মাত্রা কমিয়ে আনা, রাসায়নিকের পরিবর্তে জৈব সার ব্যবহার, ডেঙ্গুর প্রকোপ রোধসহ নানামুখী সামাজিক ইস্যুতে কাজের সাথে সাথে নতুন বছরের কর্মপরিকল্পনাও তৈরি করছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

পাবনায় ঢালারচর এক্সপ্রেস ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত

#

অন্তর্বর্তীকালীন সরকার দেশবাসীর কল্যাণে পাশে আছে এবং থাকবে : ধর্ম উপদেষ্টা

#

সরকারের উন্নয়ন প্রকল্প দুর্নীতি এবং অনিয়মের আখড়া : তথ্য উপদেষ্টা

#

আ. লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না - প্রধান উপদেষ্টা

#

শব্দদূষণ নিয়ন্ত্রণে অকারণে হর্ন বাজানো বন্ধ করতে হবে : পরিবেশ উপদেষ্টা

#

সাইবার নিরাপত্তা আইন বাতিল করা হবে: আইন উপদেষ্টা

#

উপদেষ্টা হাসান আরিফের মৃ'ত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক

#

বিএনপি ক্ষমতায় গেলে ফরিদপুরকে বিভাগ করার আশ্বাস দিলেন তারেক রহমান

#

পর্যাপ্ত মজুত আছে, ভোজ্যতেলের দাম একফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

#

দিল্লি সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠকে বসছেন পররাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

Link copied