স্বামীর অবস্থা আশঙ্কাজনক, কারাগারে স্ত্রী

Bartoman Protidin

১৯ দিন আগে বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬


#

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের ভূঞাপুরে ঘুমন্ত স্বামী ফিরোজের পুরুষাঙ্গ কেটে নিয়ে যাওয়ার ঘটনায় স্ত্রী জাকিয়াকে গ্রেপ্তার করেছে ভূঞাপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এরপূর্বে বুধবার রাতে ভুক্তভোগী ফিরোজের মা ফরিদা বেগম বাদি হয়ে জাকিয়ার বিরুদ্ধে ভূঞাপুর থানায় একটি মামলা দায়ের করেন।

এদিকে ঘটনার পর স্বামী ফিরোজকে প্রথমে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং সর্বশেষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় সেখানেই চিকিৎসা গ্রহন করছেন ফিরোজ। তবে তার অবস্থা এখনও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। 

এ বিষয়ে ভূঞাপুর থানার ওসি মোঃ আহসান উল্লাহ্ বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আসামী জাকিয়াকে গ্রেপ্তার করে টাঙ্গাইল কোর্টে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার সকালে কোন এক সময় ঘুমন্ত অবস্থায় স্ত্রী জাকিয়া বেগম বটি দিয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন রক্তাক্ত অবস্থায় ফিরোজকে  উদ্ধার করে প্রথমে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। এরপর সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য  তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

জামায়াত এমপি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা

#

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় চার সেনাসদস্য আহত

#

সাবেক ডিএমপির কমিশনার হাবিবুর রহমানসহ ৩ পুলিশ কর্মকর্তার মৃত্যুদণ্ড

#

আদালতের নির্দেশ— বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্নে নিষেধাজ্ঞা

#

জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারীকে ‘হত্যার হুমকি’, যুবক আটক

#

ট্রাকচাপায় দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু

#

চাঁদপুরে হাঁস বিক্রিতে ওজনে প্রতারণা, পুলিশ সুপারের উপস্থিতিতে ২ ব্যবসায়ীকে জেল-জরিমানা

#

পাঁচ পুলিশ সদস্যকে কুপিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই

#

চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা

#

মোবাইল ফোন আমদানিতে ট্যাক্স কমানোর ঘোষণা দিলেন প্রেস সচিব

Link copied