স্বামীর লাশবাহী অ্যাম্বুলেন্সে কন্যা সন্তানের সন্তানের জন্ম দিলেন স্ত্রী

Bortoman Protidin

২০ দিন আগে শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬


#

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরে স্বামীর লাশবাহী অ্যাম্বুলেন্সে কন্যা সন্তানের জন্ম দিলেন স্ত্রী। বুধবার (১৩ ডিসেম্বর) সাতক্ষীরা-আশাশুনি সড়কের বুধহাটা এলাকায় এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, শামসুর রহমান সরদারের ছোট ছেলে ইটভাটা শ্রমিক আলতাফ হোসেন (৩৪) প্রতি বছরের ন্যায় এবারও ঢাকায় ইটের ভাটায় শ্রমিকের কাজে যান। বৃদ্ধ বাবা শামসুর রহমান অন্যের জমিতে শ্রমিকের কাজ ছেলে ও বাবা মিলে অভাবের সংসার চালান। গত দুই সপ্তাহ পূর্বে আলতাফ হোসেন ইটভাটায় শ্রমিকের কাজে থাকা অবস্থায় শারীরিক অসুস্থতা অনুভব করে প্রথমে বাড়িতে পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।

কিন্তু আলতাফ হোসেনের শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। তার শরীরে ব্লাড ক্যান্সার ধরা পড়েন এবং আস্তে আস্তে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। গত ১২ ডিসেম্বর রাত ৮টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলতাফ হোসেন মৃত্যুবরণ করেন। পরে তার লাশ নিয়ে গ্রামের বাড়িতে রওনা দিলে পথিমধ্যে বুধহাটা বাজার এলাকায় পৌঁছালে লাশের অ্যাম্বুলেন্সে থাকা গর্ভবতী স্ত্রী রহিমা খাতুনের প্রসাব বেদনা শুরু হয়। একপর্যায়ে রহিমা খাতুন কন্যা সন্তান জন্ম দেন।

প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু দাউদ ঢালী আলতাফ হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। মরদেহ নিয়ে গ্রামে ফেরার পথে লাশবাহী অ্যাম্বুলেন্সই নিহতের স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়। পরে অ্যাম্বুলেন্সের মধ্যে এক কন্যা সন্তানের জন্ম দেন তিনি।

ইউপি চেয়ারম্যান আরও বলেন, বুধবার বিকেলে পারিবারিক কবরস্থানে আলতাফ হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। সদ্য ভূমিষ্ঠ শিশু ও তার মা সুস্থ আছে। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাদের আর্থিক ও সার্বিক সহযোগিতা করা হবে।

গতকাল জোহর নামাজের পর প্রতাপনগর এ বি এস ফাজিল মাদ্রাসা মাঠে আল আমিন মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাসুম বিল্লাহর ইমামতিতে শতশত মানুষের অশ্রুশিক্ত ভালোবাসায় মরহুমের নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা পূর্বে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আবু দাউদ ঢালী, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে আলতাফ হোসেনের দাফন সম্পন্ন হয়।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

মার্কিন দূতাবাসসহ ডিপ্লোমেটিক এরিয়ার নিরাপত্তা জোরদার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

#

নির্বাচন কমিশনের নির্দেশ: টেলিভিশন চ্যানেলগুলোতে সব প্রার্থীকে সমান সুযোগ নিশ্চিত করতে হবে

#

সারাদেশে কমতে পারে রাতের তাপমাত্রা

#

গোলাপগঞ্জে পরোয়ানাভূক্ত ৫ জন আসামী গ্রেফতার

#

আওয়ামী শাসনামলে ন্যূনতম সাংবাদিকতা চেষ্টাকারীদের ওপরও চলত নির্যাতন : উপদেষ্টা আসিফ মাহমুদ

#

শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত

#

মিনি কোল্ড স্টোরেজ কৃষকের ক্ষতি কমাবে : কৃষি উপদেষ্টা

#

স্বাধীনতা দিবসে কুমিল্লা সেনানিবাসে ‘গো গ্রিন ইনিশিয়েটিভ’ বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

#

জিয়া উদ্যানে পৌঁছেছে খালেদা জিয়ার মরদেহ

#

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ফ্যাসিস্ট হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সর্বশেষ

Link copied