হাদি হত্যা মামলায় অভিযুক্ত ফয়সাল, একসময় নাটকে অভিনয় করতেন

Bortoman Protidin

১১ দিন আগে শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬


#

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের সর্বশেষ অবস্থান সম্পর্কে পুলিশের কাছে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য নেই বলে জানিয়েছেন অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম।

রোববার সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, “মূল অভিযুক্তের অবস্থান শনাক্তে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো একযোগে কাজ করছে। তবে সে দেশের বাইরে পালিয়ে গেছে—এমন কোনো নির্ভরযোগ্য তথ্যও এখনো পাওয়া যায়নি। অনেক সময় অপরাধীরা ইচ্ছাকৃতভাবে নিজেদের অবস্থান নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে থাকে।”

হত্যাকাণ্ডটিকে রাজনৈতিক হত্যাকাণ্ড হিসেবে দেখা হচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে অতিরিক্ত আইজিপি বলেন, এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি। তবে প্রকৃত তথ্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

সংবাদ সম্মেলনে ডিএমপির গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান শফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে হত্যাকাণ্ডটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, “ঘটনার পেছনে ব্যক্তিগত কোনো কারণ আছে বলে প্রাথমিকভাবে মনে হয়নি। ঘটনার শুরু থেকেই আমরা মাঠে আছি। সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে এবং সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সম্ভাব্য সব দিক খতিয়ে দেখা হচ্ছে।”

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, দ্রুতই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং অভিযুক্তদের আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

অন্তর্বর্তী সরকার অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন

#

২৯৮ সংসদীয় আসনে জয়ীদের গেজেট প্রকাশ

#

জাতীয় নির্বাচন নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই: ইসি সানাউল্লাহ

#

আমরা চাই নির্বাচনের মাধ্যমে ভালো ও ত্যাগী মানুষ আসুক : অর্থ উপদেষ্টা

#

দেড় যুগ পর নয়াপল্টন কার্যালয়ে তারেক রহমান

#

শপথ নিলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

#

কামরাঙ্গীরচরের কোম্পানি ঘাটে ব্রীজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হবে- স্থানীয় সরকার উপদেষ্টা

#

মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

#

চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা

#

আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারো নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

সর্বশেষ

#

জ্বালানি সংকট মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকার আশ্বাস যুক্তরাষ্ট্রের

#

সংসদে প্রশ্নোত্তর পর্বে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

#

আইজিপির সঙ্গে আয়ারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

#

জুলাই যোদ্ধাদের সুরক্ষায় সংসদে বিল পাস হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

#

৩০ এপ্রিল শুরু হবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

#

খেলোয়াড়দের রাজনীতিতে না জড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

#

সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন সেনাবাহিনী প্রধান

#

নির্ধারিত সময়ের আগেই সংসদ অধিবেশনে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

#

কুমিল্লা সিটি কর্পোরেশনে ই-জিপি দরপত্রের লটারি উদ্বোধন

#

সংসদে অজুর পানি না পেয়ে ব্যারিস্টার আরমানের ক্ষোভ প্রকাশ

Link copied