৪৮১ উপজেলার তফসিল নিয়ে সভা মঙ্গলবার

Bortoman Protidin

২৩ দিন আগে শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬


#

দেশের ৪৮১টি উপজেলা পরিষদ নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা নিয়ে মঙ্গলবার (১২ মার্চ) বৈঠকে বসবেন নির্বাচন কমিশন (ইসি)। এর আগে ৪ ধাপের ভোটের সময় জানালেও তফসিল দেয়নি সংস্থাটি।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা জানান, বৈঠকটি ইসির সভাকক্ষে ওইদিন বেলা ১১টায় অনুষ্ঠানের কথা রয়েছে। ২৯-তম কমিশন সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল সভাপতিত্ব করবেন।

সভার আলোচ্যসূচিতে ২টি বিষয় রাখা হয়েছে। ১টি হচ্ছে উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা সংক্রান্ত। অন্যটি বিবিধ।

সম্প্রতি ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, ইতিমধ্যে কমিশন চার ধাপে নির্বাচনের কথা বলেছেন উপজেলায়। তফসিল দিতে ৪০ থেকে ৪২ দিন সময় লাগে। এক্ষেত্রে রোজার মধ্যেই তফসিল হবে।

ইসি সিদ্ধান্ত অনুসারে, আগামী ৪ মে ১ম ধাপে ১৫৩টি, ১১ মে ২য় ধাপে ১৬৫টি, ১৮মর ৩য় ধাপে ১১১টি ও ৪র্থ ধাপে ২৫ মে ৫২ টি; মোট ৪৮১টি উপজেলায় ভোটগ্রহণ করা হবে। দেশে উপজেলার সংখ্যা ৪৯৫টি।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

পোস্টাল ব্যালটে ভোট দিতে ৩ লাখ ৭ হাজার প্রবাসীর নিবন্ধন

#

বিশ্ব ইজতেমা ময়দান নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে :আইজিপি

#

ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগে নাগরিকদের প্রতি প্রধান উপদেষ্টার তাগিদ

#

নির্বাচন নিয়ে ভারতের নসিহত অগ্রহণযোগ্য : পররাষ্ট্র উপদেষ্টা

#

সুস্থ হয়ে বাসায় ফিরলেন নুসরাত ফারিয়া

#

রাবির ভর্তি পরীক্ষা উপলক্ষে ৬ ট্রেনের ছুটি বাতিল

#

বাংলাদেশের অব্যাহত সমর্থনে কৃতজ্ঞতা প্রকাশ ফিলিস্তিনি রাষ্ট্রদূতের

#

‘পিএসসি-জেএসসি পরীক্ষা’ ফেরার কথা গুজব: শিক্ষা মন্ত্রণালয়

#

৩০০ ফিট সড়কে বর্জ্য অপসারণ করল ঢাকা মহানগর উত্তর বিএনপি

#

আমরা সিন্ডিকেটের দৌরাত্ম্য ভাঙার জন্য কাজ করে যাচ্ছি : উপদেষ্টা আসিফ মাহমুদ

সর্বশেষ

Link copied