আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

Bortoman Protidin

১৫ দিন আগে শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬


#

নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে রূপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে রূপগঞ্জ থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাহমুদুল্লাহ, ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাকিব মোল্লা, আওয়ামী লীগ কর্মী লিটন মিয়া, মোহর আলী, ফয়সাল আহাম্মেদ এবং যুবলীগ কর্মী দীন ইসলাম।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাবজেল হোসেন জানান, আসন্ন নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে অভিযান চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে এই ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

একুশে পদক পাচ্ছে সংগীত দল ও ৯ ব্যক্তি

#

ঢাকার পথে ‘বেনাপোল এক্সপ্রেস’

#

কোনো উসকানিতে পা না দিতে শিক্ষার্থীদের আহ্বান উপদেষ্টা আসিফ মাহমুদের

#

গুজব ও অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকে শক্ত অবস্থান নিতে হবে : তথ্য উপদেষ্টা

#

চক্ষুসেবা সম্প্রসারণে অরবিসের সঙ্গে কাজ করতে আগ্রহী বাংলাদেশ: ড. ইউনূস

#

যাত্রীবাহী বাস উল্টে আহত ১৯ জন

#

তিস্তা চুক্তি নিয়ে ভারতের সঙ্গে মাথা উঁচু করে কথা বলবে সরকার: উপদেষ্টা আসিফ মাহমুদ

#

মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি কুমিল্লা-৬ আসনের এমপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন

#

রাষ্ট্রপতি চিকিৎসায় বিদেশমুখীতা কমাতে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিলেন

#

৫ বছরে চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেবে সরকার: প্রধানমন্ত্রী

Link copied