ছেলের প্রেম ঠেকাতে রাস্তায় দেয়াল তুললেন বাবা

Bortoman Protidin

১৫ ঘন্টা আগে শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬


#

জামালপুর পৌর শহরের বেলটিয়া এলাকার পলিশা গ্রামে প্রেমঘটিত বিরোধকে কেন্দ্র করে একটি রাস্তা ইটের দেয়াল তুলে বন্ধ করে দেওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ থেকে ২৫টি পরিবারের দুই শতাধিক মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের মোকাদ্দেস হোসেনের অষ্টম শ্রেণিতে পড়ুয়া মেয়ের সঙ্গে একই এলাকার কবির হোসেনের ছেলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত বছরের ১২ ডিসেম্বর মেয়েটি নিখোঁজ হলে তার মা শারমিন আক্তার থানায় অপহরণ মামলা দায়ের করেন। পরে পুলিশ ছেলে ও মেয়েকে উদ্ধার করে আদালতে হাজির করে এবং জবানবন্দি শেষে মেয়েটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এই মামলায় অভিযুক্ত ছেলের বাবা কবির হোসেন ও তার স্ত্রী তিন মাস কারাভোগের পর সম্প্রতি জামিনে মুক্তি পান। অভিযোগ রয়েছে, সেই ঘটনার ক্ষোভ থেকেই গত ২৪ মার্চ তিনি তার বাড়ির সামনে থাকা চলাচলের রাস্তায় ইটের দেয়াল তুলে পথ বন্ধ করে দেন।

এর ফলে এলাকাবাসীর দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। স্থানীয়দের দাবি, বাপ-দাদার আমল থেকে তারা এই রাস্তা ব্যবহার করে আসছেন। হঠাৎ করে রাস্তা বন্ধ করে দেওয়ায় শিক্ষার্থীসহ সাধারণ মানুষ বাজার, হাসপাতাল ও মসজিদে যাতায়াতে সমস্যায় পড়েছেন। এর আগেও কয়েকবার একইভাবে রাস্তা বন্ধ করা হলেও পরে স্থানীয়দের হস্তক্ষেপে সমাধান হয়েছিল।মার্কেট আপডেট

অভিযুক্ত কবির হোসেন দাবি করেন, জায়গাটি তার পৈতৃক সম্পত্তি এবং এখানে চার শরিকের মধ্যে ১১ ফুট রাস্তা রয়েছে। তিনি অন্য শরিকদের জন্য তিন ফুট রাস্তা রাখতে রাজি, তবে এর বেশি দিতে পারবেন না। এ ঘটনায় ভুক্তভোগীরা নাজনীন আখতার-এর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি জানান, বিষয়টি ভূমি সংক্রান্ত হওয়ায় সহকারী কমিশনার (ভূমি)-এর কাছে পাঠানো হয়েছে এবং কাগজপত্র যাচাই করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

অন্তর্বর্তীকালীন সরকার দেশবাসীর কল্যাণে পাশে আছে এবং থাকবে : ধর্ম উপদেষ্টা

#

ঐক্যবদ্ধভাবে দেশ গঠনের সুযোগ কাজে লাগাতে হবে: মির্জা ফখরুল

#

র‍্যাবের ১২০ সদস্য পেলেন বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি

#

মাগুরায় নির্যাতিত শিশুটির জীবন সংকটাপন্ন, দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা

#

বন্যার্তদের উদ্ধারে জেলাভিত্তিক পুলিশের জরুরি নম্বর

#

বিমানবন্দর কার্গো কমপ্লেক্সে ১২ হাজার কোটি টাকার ক্ষতি—কারণ বৈদ্যুতিক শর্টসার্কিট

#

আমরা নিরাপদ না থাকলে শত্রুরাও নিরাপদ থাকতে পারবে না: মাহফুজ আলম

#

বিচার বিভাগ সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে: আইন উপদেষ্টা

#

সেনাপ্রধানের সাথে চেক প্রজাতন্ত্রের মান্যবর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

#

জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা

Link copied