আগামীকাল থেকে রাত ৯টার পরও চলবে মেট্রোরেল

Bortoman Protidin

৮ দিন আগে শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬


#

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কেনাকাটার সুবিধা করে দিতে রাত ৯টার পরও চলবে মেট্রোরেল।

আসন্ন ঈদের কারণে নিউমার্কেটসহ অনেক জায়গায় রাত পর্যন্ত চলে বেচাকেনা। দোকান বন্ধ করার পর ক্রেতা ও বিক্রেতা বাসায় ফেরার সময় বিপাকে পড়েন। কেনাকাটার জন্য মানুষ বের হওয়ায় যাত্রীও বাড়বে। তাই ১৬ রোজা অর্থাৎ আগামী বুধবার (২৭ মার্চ) থেকে রাত ৯টার পরও মেট্রোরেল চালু রাখার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।

১৬তম রোজার দিন মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন ৯টা ৪০ মিনিটে এবং উত্তরা থেকে সর্বশেষ ট্রেন ৯টা ২০ মিনিটে ছাড়বে। বাড়তি সময়ে ১২ মিনিট পরপর ট্রেন চলাচল করবে। এতে চলাচলরত ট্রেনের সংখ্যা ১০টি বাড়বে। এখন দিনে ১৮৪ বার ট্রেন চলে। তখন চলবে ১৯৪ বার।

বিষয়টি জানিয়েছে, ঢাকা মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

পবিত্র ঈদুল ফিতরের দিন মেট্রোরেল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিক ট্রেনের বাড়তি সিডিউল ঘোষণা করবেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

কুমিল্লার চৌদ্দগ্রামে গোসল করতে গিয়ে বজ্রপাতে কৃষক নিহত

#

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সময় জানিয়েছে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি

#

কাঙ্ক্ষিত হাঁস প্রতীক পেলেন রুমিন ফারহানা

#

ওসমান হাদির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড

#

সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমান নগদ অর্থ, মাদক দ্রব্য ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৭৪

#

সংখ্যালঘুদের নিরাপত্তা আমাদের দায়িত্ব: উপদেষ্টা নাহিদ ইসলাম

#

কুমিল্লায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ২ বন্ধুর

#

স্মার্ট বাংলাদেশে শিক্ষকদেরও স্মার্ট হতে হবে

#

বছরের প্রথম সূর্যগ্রহণ মঙ্গলবার

#

কুমিল্লায় ভোক্তা অধিকারের অভিযান, মাঈনউদ্দিন বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা

Link copied