ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যা মৃত্যু ৩৩৬, নিখোঁজের সংখ্যা ২৭৯

Bortoman Protidin

৩ দিন আগে শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬


#

মালাক্কা প্রণালীতে সৃষ্ট এক বিরল গ্রীষ্মমণ্ডলীয় ঝড় গত এক সপ্তাহ ধরে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডজুড়ে টানা ভারী বৃষ্টি ও বন্যার সৃষ্টি করেছে। এই দীর্ঘমেয়াদি বর্ষণে এসব অঞ্চলের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান জানান, সুমাত্রা দ্বীপের পশ্চিমাঞ্চলের তিনটি প্রদেশ থেকে প্রায় ৮০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তবুও এখনও শতাধিক মানুষ আটকে আছে এবং নিখোঁজ রয়েছেন কমপক্ষে ২৭৯ জন। রাস্তাঘাট বিচ্ছিন্ন হয়ে পড়ায় এবং যোগাযোগ অবকাঠামো ভেঙে যাওয়ায় উদ্ধারকাজ কঠিন হয়ে পড়ে—যার কারণে হেলিকপ্টার ব্যবহার করে দুর্গত এলাকায় ত্রাণ পাঠানো হচ্ছে।

সুহারিয়ান্তো আরও জানান, উত্তর তাপানুলি থেকে সিবোলগা পর্যন্ত সংযোগ সড়ক পুনরায় চালু করার সর্বাত্মক চেষ্টা চলছে। ভূমিধসে বন্ধ হয়ে যাওয়া রাস্তাগুলো পরিষ্কার করতে উদ্ধারকারী বাহিনী দিনরাত কাজ করছে।

অন্যদিকে, থাইল্যান্ড সরকারের মুখপাত্র সিরিপং আংকাসাকুলকিয়াত জানান, মালাক্কা প্রণালী সংলগ্ন থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬২ জনে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

আগামীকাল ২ ঘণ্টা টোলমুক্ত থাকবে এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোলপ্লাজা

#

এই প্রজন্মই দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্রের রক্ষাকবচ : তথ্য উপদেষ্টা

#

শহিদ লেফটেন্যান্ট তানজিম হত্যার ঘটনায় জড়িত আরও ১ জনকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী

#

সম্ভাবনাময় বাংলাদেশের প্রধান সমস্যা দুর্নীতি: ড. মোবারক

#

ভাষার গুরুত্ব না বুঝলে দেশপ্রেম জাগ্রত হয় না : বিদ্যুৎমন্ত্রী

#

রিজার্ভ ছাড়াল ২০ বিলিয়ন ডলার

#

শুটিং করতে গিয়ে অগ্নিদগ্ধ আরিফিন শুভ

#

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া

#

অ্যাম্বুলেন্স আটকে রোগী ছিনতাইয়ের চেষ্টা, পথে প্রাণ গেল বৃদ্ধের

#

সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হলো ‘প্রত্যয় স্কিম’

Link copied