এইচএসসি ও সমমান পরীক্ষার নির্বাচনী পরীক্ষা ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে

Bortoman Protidin

২১ দিন আগে বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬


#

২০২৪ সালে‌ এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীদের নির্বাচনী বা টেস্ট পরীক্ষা ২০২৪ এর ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে। পরীক্ষার ফল প্রকাশ করা হবে মার্চে।

গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (সরকারি কলেজ-৪) মোসা. রোকেয়া পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হবে ৯ জুন। আর ক্লাস শুরু হবে ২১ জুলাই থেকে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা শুরু হবে ২৬ জুন। পরীক্ষার ফল প্রকাশ করা হবে ১৬ জুলাই। এছাড়া দ্বাদশ শ্রেণির (২০২২-২৩ সেশন) নির্বাচনী পরীক্ষা শুরু হবে ফেব্রুয়ারিতে। ফল প্রকাশ করা হবে মার্চে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোনো সরকারি কর্মকর্তার পরিদর্শন উপলক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি দেওয়া যাবে না। সংবর্ধনা/পরিদর্শন উপলক্ষ্যে ক্লাস বন্ধ রাখা যাবে না। এমনকি সংবর্ধিত/পরিদর্শনকারী ব্যক্তির জন্য শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানো যাবে না।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

মাদকবিরোধী অভিযানে ২৩ জন গ্রেফতার

#

শিপিং কর্পোরেশনকে লাভজনক প্রতিষ্ঠান থাকতে হবে: প্রধান উপদেষ্টা

#

২৬ বছর পর কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন পাকিস্তানি নাগরিক

#

কুমিল্লায় হাজী ইয়াছিনের উদ্যোগে বেগম জিয়ার সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন অব্যাহত

#

এক নজরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাগণ কে কোন মন্ত্রণালয় এর দায়িত্বপ্রাপ্ত হলেন

#

আমরা এখন নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: প্রধান উপদেষ্টা

#

আগামী জাতীয় নির্বাচনে সেনা মোতায়েন তিনগুণ বাড়ানো হবে: মেজর জেনারেল

#

ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে

#

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

#

হাসপাতালে হাতেনাতে আটক ১১ দালাল

Link copied