কুমিল্লা সীমান্তে কোটি টাকার ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ

Bortoman Protidin

১ দিন আগে শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬


#

কুমিল্লায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মোবাইল ডিসপ্লে ও বাজি উদ্ধার করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য এক কোটি ৮ লাখ ৯৪ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

সোমবার (২ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল  মীর আলী এজাজ স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার ভোর আনুমানিক ৩টা ৫০ মিনিটে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলা যশপুর বিওপির আওতাধীন লক্ষ্মীপুর সীমান্ত এলাকার প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘বলের ডেপা নামক স্থানে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ডিসপ্লে ও কিং কোবরা ব্র্যান্ডের আতশবাজি পড়ে থাকতে দেখা যায়। যা অবৈধভাবে ভারত থেকে দেশে আনা হয়। পরে বিজিবির দায়িত্বরত টহলটিম সেগুলো জব্দ করে।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ জানান, জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৮ লাখ ৯৪ হাজার টাকা। এ ধরনের চোরাচালান দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর এবং জননিরাপত্তার জন্যও হুমকি সৃষ্টি করে।

বিশেষ করে অবৈধ বাজি মজুদ ও পরিবহন অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে। সীমান্ত এলাকায় চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান বিজিবির এ অফিসার।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

কেউ যাতে ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয় তা নিশ্চিত করতে হবে : প্রধান বিচারপতি

#

মঙ্গলবার পবিত্র রমজানের চাঁদ অনুসন্ধানে আহ্বান সৌদির

#

দেশে পৌঁছেছে ৩ লাখ ২৬ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

#

বন্যা কবলিত এলাকায় মোবাইল নেটওয়ার্ক ফ্রি করার নির্দেশ

#

সাধ্যের বাইরে কোনো প্রতিশ্রুতি দিতে চাই না: তারেক রহমান

#

কুমিল্লার ১১ আসনে ৩১ প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ হয়েছে ৭৬ জনের

#

বিভিন্ন মাধ্যমে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে: আমির হামজা

#

রাজধানীসহ দেশের চার জেলায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে বিজিবি মোতায়েন

#

প্রেমিকার জন্মদিনে অপমান-নির্যাতনের পর প্রেমিকের আত্মহত্যা

#

অ্যাম্বুলেন্স তল্লাশিতে গাঁজা উদ্ধার, আটক ২

Link copied