কুড়িগ্রামে শীতের দাপট, তাপমাত্রা নেমেছে ১১ ডিগ্রিতে

Bortoman Protidin

২০ দিন আগে বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬


#

কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত। তাপমাত্রা নেমেছে ১১ ডিগ্রিতে। শীতের দাপটে কাবু হয়ে পড়েছে এ অঞ্চলের মানুষজন। ঘন কুয়াশায় আছন্ন হয়ে আছে গোটা জনপদ। দুপুর পযন্ত দেখা মিলছেনা সূর্যের। 

এ অবস্থায় সবচেয়ে দুর্ভোগে পড়েছে শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ। শীত ও ঠান্ডার কারনে কাজে বের হতে পারছেন না তারা। উত্তরীয় হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডায় গরম কাপড়ের অভাবে শীতকষ্টে পড়েছে নদ-নদী তীরবর্তী চরের বাসিন্দারা। 

 বুধবার (১৪ ডিসেম্বর) সকালে কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিস জানায়, আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রী সেলসিয়াস। গত ২ সপ্তাহ ধরে এ অঞ্চলের তাপমাত্রা ১১ ডিগ্রি থেকে ১৮ সেলসিয়াসে ডিগ্রিতে উঠা নামা করছে। 

সদরের পাঁচগাছী ইউনিয়নের দিনমজুর নামদেল আলী বলেন, কয়েকদিন থেকে খুব শীত। মাঠে কাজ করতে সমস্যা হয়। এখনো কেউ আমাক কম্বল দেয় নাই। কম্বলের খুব দরকার বর্তমানে।

সদরের যাত্রাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোঃ আব্দুল গফুর বলেন, আমার ইউনিয়নের বেশির ভাগ এলাকায় নদী ও চরাঞ্চল। সবচেয়ে শীত অনুভুত হয় এখানে। সরকারি ভাবে এখনো কোন শীত বস্তু পাইনি। শীত বস্তু পেলে এখানে বিতরণ করা হবে। 

কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, আজ বৃহস্পতিবার সকাল ৬ টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রী সেলসিয়াস। যা আগামীতে আরও কমে মৃত শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে এই জেলার উপর দিয়ে।
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

দায়িত্ব নিলেন নতুন সেনাপ্রধান

#

কেউ যাতে ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয় তা নিশ্চিত করতে হবে : প্রধান বিচারপতি

#

ভোটের গাড়ির উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

#

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

#

পুলিশে চাকরি পাচ্ছেন আন্দোলনে আহত ১০০ জন: স্বরাষ্ট্র উপদেষ্টা

#

তরুণ বিপ্লবীদের আঁকা গ্রাফিতি দেখলেন প্রধান উপদেষ্টা

#

দুদক চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করলেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম

#

ঈদে কারাবন্দিদের জন্য থাকবে বিশেষ খাবার

#

মন্ত্রী-এমপি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়মিত জনগণের মুখোমুখি করা হবে : আমির ডা. শফিকুর রহমান

#

উপদেষ্টা পরিষদের সভায় ৩ নীতিমালার খসড়া অনুমোদন

সর্বশেষ

Link copied