গুচ্ছ ভর্তিচ্ছুদের প্রবেশপত্র ডাউনলোডে জরুরি নির্দেশনা

Bortoman Protidin

২ দিন আগে বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬


#

গুচ্ছভুক্ত ২৪টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগামী ২৭ এপ্রিল শনিবার থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ২৪টি বিশ্ববিদ্যালয়ের সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য যাদের ছবি/সেলফি বা উভয়টি জিএসটির ফটো গাইডলাইন অনুযায়ী গৃহিত হয়নি, তাদের ৮ এপ্রিলের রাত ১০টার মধ্যে অবশ্যই জিএসটির ফটো গাইডলাইন অনুসরণ করে প্রযোজ্য ক্ষেত্রে ছবি/সেলফি অথবা উভয়টি আপলোড সম্পন্ন করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। অন্যথায় ভর্তি পরীক্ষায় তাদের অংশগ্রহণের কোনো সুযোগ থাকবে না।

জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানানো হয়েছে।

গুচ্ছভুক্ত ২৪টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২৭ এপ্রিল শনিবার থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে। ২৭ এপ্রিল এ ইউনিট-বিজ্ঞান, ৩ মে শুক্রবার বি ইউনিট-মানবিক এবং ১০ মে শুক্রবার সি ইউনিট-বাণিজ্য বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ ইউনিটের ভর্তি পরীক্ষা দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত এবং অন্য ২টি ইউনিটের ভর্তি পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

২০২৩-২৪ শিক্ষাবর্ষের জিএসটি ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনপ্রক্রিয়া গত ২৭ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হয়েছে। এবার মোট ৩ লাখ ৫ হাজার ৩৪৬টি আবেদন জমা পড়েছে। তার মধ্যে বিজ্ঞান অনুষদের ‘ক ইউনিটে ১ লাখ ৭০ হাজার ৫৯৯টি, ব্যবসায় শিক্ষা অনুষদের ‘সি ইউনিটে ৪০ হাজার ১১৬টি এবং মানবিক অনুষদের ‘বি ইউনিটে ৯৪ হাজার ৬৩১টি  আবেদন জমা পড়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

চাঁদপুরে হাঁস বিক্রিতে ওজনে প্রতারণা, পুলিশ সুপারের উপস্থিতিতে ২ ব্যবসায়ীকে জেল-জরিমানা

#

বিমানবন্দর স্টেশনে দাঁড়াবে না নীলসাগর-চিলাহাটি এক্সপ্রেস

#

কলকাতায় পরীর প্রথম সিনেমার নায়ক সোহম, করবেন বিজ্ঞাপনও

#

কুমিল্লায় গাঁজা ও ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

#

ধানক্ষেত থেকে সাড়ে তিন কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার

#

কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

#

আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

#

কন্ট্রোল রুম থেকে সারা দেশের ভোটের চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার

#

লন্ডন যাত্রায় খালেদা জিয়ার সফরসঙ্গী যে ১৪ জন, জানাল বিএনপি

#

কুমিল্লায় নাশকতার মামলায় খালেদা জিয়াকে অব্যাহতি

সর্বশেষ

Link copied