হারানো মোবাইল ফোন উদ্ধারকাজে তৎপরতা বাড়ানোর নির্দেশ

Bartoman Protidin

১ দিন আগে রবিবার, এপ্রিল ৫, ২০২৬


#

বর্তমান প্রতিদিন ডেস্ক:

হারানো মোবাইল ফোন উদ্ধারকাজে তৎপরতা বাড়াতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর।

মঙ্গলবার (৫ ডিসেম্বর, ২০২৩) অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে  পুলিশ সদরদপ্তরে অনুষ্ঠিত গত অক্টোবর মাসের অপরাধ পর্যালোচনা সংক্রান্ত এক ভার্চুয়াল সভায় এ নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় অক্টোবর২০২৩ মাসে দেশের সার্বিক অপরাধ পরিস্থিতি যেমন-ডাকাতি, খুন, অপমৃত্যু,দস্যুতা, চুরি, সিঁধেল চুরি, সড়ক দুর্ঘটনা, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধার ইত্যাদি মামলা সংক্রান্ত তথ্য উপস্থাপন করা হয়েছে।

হারানো মোবাইল ফোন সেট উদ্ধারের পাশাপাশি চোরাই মোবাইল ফোন বিক্রির স্থানে অভিযান পরিচালনার নির্দেশ দেন আতিকুল ইসলাম।    

সড়ক দুর্ঘটনা ও সড়ক দুর্ঘটনায় মৃত্যু প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। কিশোর অপরাধ দমনের ওপরও গুরুত্বারোপ করেন এই কর্মকর্তা।  

বৈঠকে মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা অংশগ্রহণ করেছেন। পুলিশ সদরদপ্তর প্রান্তে ডিআইজি (অপারেশনস) মো. আনোয়ার হোসেন, ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জয়দেব কুমার ভদ্র এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

আল্লাহ আমার ভাইকে রক্ষা করুন: হাসনাত

#

এবার রিটার্ন জমা ৩৬ লাখ ৬২ হাজার, ৫ হাজার ৯০১ কোটি আয়কর

#

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মাদারীপুর থেকে এলেন ১১০ বছর বয়সী বৃদ্ধ

#

হজযাত্রীদের ভিসা আবেদন শুরুর তারিখ জানা গেল

#

বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বাইডেন দম্পতি

#

চুরি করে ২৮ লক্ষ কোটি টাকা পাচার করেছে : জামায়াত আমির

#

কুয়েতের ভিসা নিয়ে সুখবর দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

#

শিশুদের সঠিকভাবে গড়ে তুললে দেশ পাবে সুন্দর প্রজন্ম : কৃষি ও খাদ্য মন্ত্রী হাজী ইয়াছিন

#

খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা

#

‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও সমন্বয়ক’ সহ-সমন্বয়কের বাড়ির দেয়ালে লেখা

Link copied