চাকরির প্রস্তাব দেখিয়ে তিন রোহিঙ্গাকে অপহরণ, একজন আটক

Bortoman Protidin

২১ দিন আগে শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬


#

কাজ দেওয়ার আশ্বাস দেখিয়ে তিন রোহিঙ্গা যুবককে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে কক্সবাজারের রামু উপজেলায় অপহরণ চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার (১০ জানুয়ারি) রাতে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া এলাকায় এ ঘটনা ঘটে।আটক ব্যক্তির নাম মো. বাবু (২৩)। তিনি রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের লম্বরীপাড়া এলাকার বাসিন্দা এবং নুরুল আবছারের ছেলে।পুলিশ ও ভুক্তভোগীদের বরাতে জানা যায়, শনিবার সকালে দিনমজুরির কাজের কথা বলে একটি সংঘবদ্ধ চক্র তিন রোহিঙ্গা যুবককে তাদের ক্যাম্প থেকে বাইরে নিয়ে আসে। পরে নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে তাদের চোখ ও মুখ বেঁধে দুর্গম পাহাড়ি এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে শারীরিক নির্যাতন চালিয়ে মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় দুই যুবকের পরিবারের কাছ থেকে প্রায় তিন লাখ টাকা আদায় করা হয় বলে অভিযোগ রয়েছে।তৃতীয় যুবকের মুক্তিপণের টাকা নিতে গেলে বিষয়টি স্থানীয়দের নজরে এলে অপহরণে জড়িত চার থেকে পাঁচজন পালিয়ে যায়। ওই সময় স্থানীয় লোকজন মো. বাবুকে ধরে সন্ধ্যা আনুমানিক আটটার দিকে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তিন অপহৃত যুবককে উদ্ধার করে নিরাপদ হেফাজতে নেয়।এদিকে অপহরণে জড়িত থাকার স্বীকারোক্তিসংবলিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে আরও দুজনের নাম উঠে এসেছে—এরশাদুল্লাহ ও জালাল।রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। উদ্ধার হওয়া রোহিঙ্গা যুবকদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নিজ নিজ ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করা হবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

কুয়াশার কারণে ১১টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

#

দুই ভাইকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড

#

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে

#

কুমিল্লা–৬ আসনে গণসংযোগ ও আধিপত্য বিরোধী জনসচেতনতা কর্মসূচিতে কাজী দ্বীন মোহাম্মাদ

#

হাদির হত্যাকারীদের দেশে ফেরাতে উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

#

সংবাদ প্রকাশের প্রতিশোধে সাংবাদিকদের ওপর হামলা, গ্রেপ্তার ১

#

পলাতক ফ্যাসিবাদীদের হুমকি মোকাবেলায় পুলিশের প্রস্তুতি জোরদার

#

ট্রাফিক আইন অমান্য করায় ৫০০ মামলা, জরিমানা ২১ লাখ ১৪ হাজার ৫০০ টাকা

#

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী ইমাম মজুমদার

#

শপথ নিলেন আপিল বিভাগে নবনিযুক্ত চার বিচারপতি

Link copied