চুয়াডাঙ্গায় পূর্বাশা পরিবহন কেড়ে নিলো কিশোরের প্রাণ

Bortoman Protidin

১৭ দিন আগে শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬


#

ঢাকা থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহনের (ঢাকা মেট্রো--১৫-২৪০৮) বাসের ধাক্কায় নুরনবী (১৭) নামে এক বাইসাইকেল চালক নিহত হয়েছেন।

এসময় আহত হয়েছেন মহিদুল (৫৫) নামের এক ইজিবাইক চালক। গতকাল  দর্শনা জীবননগর আঞ্চলিক মহাসড়কের উথলী আমতলা নামক স্থানে ঘটনা ঘটে।

নিহত নুরনবী জীবননগর উপজেলার সিংনগর গ্রামের আবুল হাসেমের ছেলে। আহত একই উপজেলার সীমান্ত ইউনিয়নের সদরপাড়া গ্রামের গোলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দর্শনাগামী পূর্বাশা পরিবহন নামের একটি বাস উথলী আমতলা এলাকায় পৌঁছালে ত্রিমুখী সড়কের পার্শ্বসড়ক রাঙ্গিয়ারপোতার দিক থেকে আসা এক বাইসাইকেল চালক কোন দিকে খেয়াল না করেই হঠাৎ মূল সড়কের উপর চলে আসে। সময় দ্রুতগতির বাসটি ইমার্জেন্সি ব্রেক চাপলেও দুর্ঘটনা এড়াতে পারেনি। বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয় বাইসাইকেলে চালক নুরনবীর। একই সময় দর্শনার দিক থেকে ছেড়ে আসা একটি ইজিবাইকের সাথেও বাসটির সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায়, আহত হন ইজিবাইকের চালক। দুর্ঘটনার পর বাসটি সড়কের উপর আড়াআড়ি হয়ে যায়। বন্ধ হয়ে যায় সড়কের সব ধরনের যানবাহন চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন জীবননগর থানা পুলিশের সদস্য ফায়ার সার্ভিসের সদস্যরা। তাঁরা সড়কের উপর থেকে বাসটি নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করেন। বাসটি হেফাজতে নিলেও চালক হেলপারকে আটক করতে পারেনি পুলিশ। তবে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

জীবননগর থানার অফিসার ইনচার্জ এস এম জাবীদ হাসান বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে ঘাতক বাস পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

প্রধান উপদেষ্টার কাছে গণমাধ্যম সংস্কার কমিশনের রিপোর্ট হস্তান্তর

#

যুক্তরাষ্ট্রের সঙ্গে ২০ শতাংশ শুল্ক চুক্তি সরকারের বড় সাফল্য : প্রেস সচিব

#

সার্বক্ষণিক নজরদারি চলছে: সেনাসদর

#

প্রধান উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

#

মহান বিজয় দিবস উদযাপনে জামায়াতে ইসলামীর উদ্যোগে যুব ম্যারাথন অনুষ্ঠিত

#

বদলে যাচ্ছে র‍্যাবের নাম, হচ্ছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)

#

দেশে প্রত্যাবর্তনে তারেক রহমান পাবেন প্রয়োজনীয় নিরাপত্তা: স্বরাষ্ট্র উপদেষ্টা

#

ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার নিয়ে নতুন নির্দেশনা জারি

#

আগামী রবিবার ইতালি সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

#

বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষা প্রতিষ্ঠান খুলছে রোববার

সর্বশেষ

Link copied