ফরিদপুরে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

Bortoman Protidin

২৮ দিন আগে শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬


#

ফরিদপুরের সালথার এসকেন সরদার (৪৮) নামে এক কৃষককে কুপিয়ে হত্যার ঘটনায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (৩ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় দেন।  ফরিদপুর কোর্ট পুলিশের পরিদর্শক আবুল খায়ের বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।  এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাদের কারাগারে পাঠানো হয়।  

প্রাপ্ত আসামিরা হলেন- জেলার সালথার দক্ষিণ আটঘর গ্রামের আলাউদ্দীন শেখের ছেলে বিশু শেখ, একই গ্রামের ফজলু সরদারের ছেলে বিকুল সরদার, পাশের পুটিয়া গ্রামের বারেক মাতুব্বরের ছেলে কামরুল মাতুব্বর, একই গ্রামের আরমান মাতুব্বরের ছেলে রুবেল মাতুব্বর ও জয়কাইল গ্রামের মৃত খোরশেদ ফরাজীর ছেলে আলম ওরফে সাধু ফরাজী।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ২০ ডিসেম্বর ফরিদপুরের সালথার আটঘর ইউনিয়নের জয়কাইল এলাকার একটি ফসলের মাঠে কৃষক এসকেন সরদারকে কুপিয়ে হত্যা করে মাঠের মধ্যে গলায় মাফলার পেঁচিয়ে ফেলে রাখা হয়। কৃষক এসকেন দক্ষিণ আটঘর গ্রামের মৃত মজিদ সরদারের ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। পরে এ ঘটনার একদিন পরে নিহত কৃষকের পরিবার বাদী হয়ে সালথা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ঘটনার দীর্ঘ সাক বছর পর রোববার এ রায় দিলেন আদালত।  

আদালতের রাষ্ট্রপক্ষের বিশেষ সরকারি কৌঁসুলি (এপিপি) নওয়াব আলী বলেন, এ রায়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠার পথ সুগম হবে।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

সাংবাদিকের অধিকার নিশ্চিত করতে গণমাধ্যম মালিকদেরও দায়িত্বশীল ভূমিকা জরুরি

#

আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচাইতে ভালো নির্বাচন : প্রধান উপদেষ্টার প্রেস সচিব

#

ওসমান হাদির বোনকে দেওয়া হচ্ছে গানম্যান ও লাইসেন্স

#

সুদান থেকে দেশে ফিরল ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর নিথর দেহ

#

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া

#

ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের ব্যাপারে সরকার বদ্ধপরিকর : আইন উপদেষ্টা

#

দূষণ প্রতিরোধে সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজের সুপারিশ

#

সারাদেশে কাল থেকে মাঠে নামছে নির্বাহী ম্যাজিস্ট্রেট

#

প্রধান উপদেষ্টার দাভোস সফর বাংলাদেশের জন্য ঐতিহাসিক অর্জন: প্রেস সচিব

#

এইচএসসি পরীক্ষার ফরম পূরণ ১৬-২৫ এপ্রিল

সর্বশেষ

Link copied