চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

Bortoman Protidin

১৬ দিন আগে শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬


#
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল শনিবার গভীর  রাতে সীমান্তের ৮২ নম্বর পিলারের ২ এক্স সাব-পিলারের কাছে তাঁদের গুলি করা হয়।

বিএসএফের গুলিতে নিহত দুজন হলেন দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের হায়দার আলীর ছেলে সাজেদুর রহমান (২৭) ও একই এলাকার শরীয়তউল্লাহর ছেলে খাজা মইনুদ্দীন (৩০)।

পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার গভীর  রাতে বাড়াদি সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে অবৈধভাবে গরু আনতে যান সাজেদুর ও মইনুদ্দিন। তাঁরা দুজনই গরু ব্যবসায়ী। গোবিন্দপুর বিএসএফ সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি ছুড়লে সাজেদুর ও মঈনউদ্দিন সেখানেই নিহত হন।

ইউপি সদস্য আরও বলেন, বিজিবি বিষয়টি জানে। বিজিবির সিইও (অধিনায়ক) এসেছিলেন। পতাকা বৈঠকও হয়েছে। তাঁদের লাশ ফেরত আনার প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে জানতে চাইলে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, ‘বিএসএফের গুলিতে দুজন নিহতের ঘটনা মৌখিকভাবে শুনেছি। এ ব্যাপারে লিখিত কোনো অভিযোগ পাইনি।’

এ বিষয়ে জানতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

কচুয়ায় গ্রেফতারকৃত আসামীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

#

অবসরে গেলেন র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এবং এসবির অতিরিক্ত আইজি মোঃ গোলাম রসুল

#

কুমিল্লায় হত্যা মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ

#

রাত ১০টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

#

সরকারের উন্নয়ন প্রকল্প দুর্নীতি এবং অনিয়মের আখড়া : তথ্য উপদেষ্টা

#

ডেঙ্গুর থাবায় একদিনে আরও ৭ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৩৭৭

#

রাউজানে কাশ্মীর পাঞ্জাবি এন্ড শেরওয়ানি শো রুমের আনুষ্ঠানিক যাত্রা

#

ঢাকা-১০ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন আসিফ মাহমুদ

#

বুধবার থেকে পাওয়া যাবে রেলের অগ্রিম ফিরতি টিকিট

#

পূর্ণমতি গ্রামে আল আকসা জামে মসজিদ ,এতিমখানা, ও মাদ্রাসার পরামর্শ সভা অনুষ্ঠিত

Link copied