টিকটক ইনফ্লুয়েন্সার স্ত্রীকে খুন করে স্বামীর আত্মহত্যা

Bortoman Protidin

৮ দিন আগে শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬


#

পাকিস্তানের ইসলামাবাদে জনপ্রিয় টিকটক ইনফ্লুয়েন্সার সানা জাভেদকে তার স্বামী মোহাম্মদ সাদিক গুলি করে হত্যা করার পর নিজেও আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের ইসলামাবাদের ডিএইচএ ফেজ-২ এলাকার একটি মার্কেটের পার্কিংয়ে। এই এলাকা হুমাক পুলিশ স্টেশনের আওতাভুক্ত। ডনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, নিহত সানা জাভেদ মূলত আটকের বাসিন্দা। টিকটকে তিনি আউট লোফারা নামে বেশ জনপ্রিয় ছিলেন। ঘাতক স্বামী মোহাম্মদ সাদিকও আটকের বাসিন্দা। তিনি আটক পুলিশের একজন সাবেক কনস্টেবল ছিলেন, যাকে আগেই চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল।

মার্কেটে দায়িত্বরত একজন নিরাপত্তারক্ষী পুলিশকে জানান, তিনি হঠাৎ গুলির শব্দ শুনতে পান এবং দেখেন লাল পোশাক পরা এক নারী মাটিতে পড়ে আছেন। পাশেই প্রায় ২৪ বছর বয়সি এক যুবক পিস্তল হাতে দাঁড়িয়ে ছিলেন। রক্ষীর চোখের সামনেই ওই যুবক নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেন।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি ৯ এমএম পিস্তল এবং তিনটি বুলেটের খোসা উদ্ধার করেছে। প্রাথমিক তদন্তে পারিবারিক কলহকেই এই ঘটনার মূল কারণ হিসেবে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, এর আগে গত বছরের জুনে ১৭ বছর বয়সী টিকটকার সানা ইউসুফ তার নিজের বাড়িতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তাকে হত্যা করা হয়েছিল।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

ব্যবসায়ীকে গুলি করে মোটরসাইকেল ও টাকা ছিনতাই

#

ববিতার হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

#

বঙ্গোপসাগর অঞ্চল সহযোগিতা-প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু: পররাষ্ট্র উপদেষ্টা

#

নতুন বছরের প্রথম দিনে ১৭ জেলায় বইছে শৈত্যপ্রবাহ

#

উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত

#

তাড়াহুড়ার প্রয়োজন নেই, সংস্কার শেষ হলেই নির্ধারিত সময়ে নির্বাচন হবে : উপদেষ্টা আসিফ মাহমুদ

#

ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে বাংলাদেশ ‘অনড়’: আসিফ নজরুল

#

কেরু চিনিকলে সংঘর্ষে আহত ৭ শ্রমিক, দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

#

জাতীয়ভাবে প্রথমবারের মতো বাংলাসহ সব জাতিগোষ্ঠীর নববর্ষ উদযাপনের উদ্যোগ

#

ঝড়-বৃষ্টির আভাস ছয় বিভাগে

Link copied