টেকনাফে ৬০ হাজার ইয়াবাসহ একজন গ্রেপ্তার

Bortoman Protidin

১১ দিন আগে শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬


#

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ৬০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার মধ্যরাত আনুমানিক ৩টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি দল টেকনাফ থানাধীন সাবরাং কাটাবুনিয়া সংলগ্ন চর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ওই এলাকা দিয়ে ইয়াবা পাচারের সময় প্রায় ৩ কোটি টাকা মূল্যের ৬০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করা হয়।

আটক ব্যক্তির বিরুদ্ধে এবং জব্দ করা ইয়াবা বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, “মাদক পাচার ও অন্যান্য অবৈধ কার্যক্রম রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।”

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

দেশের গুরুত্বপূর্ণ সংস্কারে সহায়তা করবে জাতিসংঘ

#

১৫ ফেব্রুয়ারির মধ্যেই হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন: প্রেস সচিব

#

তাপমাত্রা ৮ ডিগ্রিতে নেমেছে তেঁতুলিয়ায়, অনুভূত হচ্ছে হালকা শৈত্যপ্রবাহ

#

ভারতে বাড়িতে ঢুকে মোবাইল-টাকা চুরি করলেন একজন নারী পুলিশ কর্মকর্তা

#

স্বজনপ্রীতি পরিহার করে স্বচ্ছতার সাথে ফ্যামিলি কার্ড বিতরণ করতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

#

কুমিল্লায় বেগম জিয়ার রোগমুক্তি কামনায় হাজী ইয়াছিনের উদ্যোগে টানা আটদিনে দোয়া–কুরআন খতম

#

তারেক রহমানের সংবর্ধনায় ৫০ লাখ মানুষের সমাগম হবে: রিজভী

#

আদালত প্রাঙ্গণে দুর্বৃত্তের গুলিতে নিহত ২ জন

#

আপিল বিভাগের রেজিস্ট্রারকে কুমিল্লায় বদলি

#

রমজান আমাদের কল্যাণভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অনুপ্রেরণা দেয় : প্রধান উপদেষ্টা

Link copied